
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
বৈঠকে বৈধ অভিবাসনের গতি বাড়াতে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বেশিরভাগ আসনে এগিয়ে থাকায় দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বিএনপি। একই সঙ্গে আজ শুক্রবার একই সঙ্গে জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।
বৃহস্পতিবার দিবাগত রাতে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল কিংবা সভা করা যাবে না।”
আরও বলা হয়, “বাদ জুমা “গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপি মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।”
ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা–কর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করেছে বিএনপি।

বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
বৈঠকে বৈধ অভিবাসনের গতি বাড়াতে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মঙ্গলবারের ঢাকা-দাম্মাম ফ্লাইট স্থগিত করেছে বিমান
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল
সোমবার বিরোধী দলের সদস্য ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর কর্মীসহ কয়েক শ মানুষ আদালতের উদ্দেশে মিছিল করে। অন্যদিকে দলীয় নেতারা বাসে করে সেখানে যান।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ সময়ে মশাবাহিত রোগটিতে আরও চারজনের মৃত্যু হয়েছে।