
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ নিয়ে তৃতীয়বার। আন্তর্জাতিক ফুটবলে ইউরোপীয় দলের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। শুক্রবার রাতে সান মারিনো বাংলাদেশের প্রতিপক্ষ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
২০০১ সালে ভারতে সাহারা কাপে যুগোস্লাভিয়ার সঙ্গে খেলেছিল বাংলাদেশ। ইউরোপীয় কোনো দলের বিপক্ষে সেটিই ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তাতে ৪–১ গোলে হেরেছিলের আলফাজ আহমেদ–হাসান আল মামুনরা। ওই টুর্নামেন্টেই বসনিয়া–হার্জেগোভিনার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২–০ গোলে। সান মারিনো বাংলাদেশের তৃতীয় ইউরোপীয় প্রতিপক্ষ।
যুগোস্লাভিয়া ও বসনিয়ার বিপক্ষে ম্যাচ দুটি বাংলাদেশ খেলেছিল ভারতের মাটিতে। তবে ইউরোপের মাটিতে বাংলাদেশ খেলেছিল আগেই। ২০০০ সালের জুলাইতে লেস্টারে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ।
সান মারিনোর ফিফা র্যাঙ্কিং ২১১। ১৮১তম স্থানে থাকা বাংলাদেশ সে হিসেবে ফেবারিট। যদিও অভিজ্ঞতার দিক দিয়ে সান মারিনো একটু এগিয়েই থাকবে। ইউরোপীয় বাছাইপর্বগুলোতে বড় বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলে অভ্যস্ত এই সান মারিনো।
ম্যাচটি খেলতে সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল ইসলাম ও জায়ান আহমেদ। এ ম্যাচেই বাংলাদেশের ডাগ আউটে প্রথমবারের মতো দাঁড়াবেন নতুন কোচ যুক্তরাষ্ট্রের টমাস ডুলি।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন