বাংলাদেশ ফুটবল

ভারত তো পরের কথা, পাকিস্তান-শ্রীলঙ্কার চেয়েও কি ভালো দল বাংলাদেশ?
বাংলাদেশ ফুটবল কি সত্যিই এশিয়ান মানে পৌঁছেছে? হামজা চৌধুরী ও শমিত সোম যোগ দেওয়ার পরও সাফে কেন দাপট দেখাতে পারছে না বাংলাদেশ? পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে কি পিছিয়ে পড়ছে বাংলাদেশ দল?

ঘরোয়া লিগের মান উন্নয়নে বাফুফের কোনো উদ্যোগ নেই
কোন পথে চলছে বাংলাদেশের ফুটবল? জাতীয় ফুটবল দলে প্রবাসী ফুটবলাররা আসছেন, কিন্তু আসিয়ান কাপে ফল হয়েছে যাচ্ছেতাই। হামজা চৌধুরী, শমিত সোমদের পাশাপাশি আরও প্রবাসী ফুটবলার আনতে বাফুফের উদ্যোগ কি সঠিক? আসিয়ান কাপের ক্যাম্পে কেন প্রবাসী ফুটবলারদের ট্রায়াল হলো?

বাংলাদেশ সব পারে, গোল করতে পারে না কেন?
সেই চিরায়ত প্রশ্ন। যে প্রশ্নের কোনো উত্তর নেই আপাতত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে কে গোল করবেন—এই প্রশ্নের কথাই বলছি। বহু বছর ধরে যার কোনো উত্তর নেই। বাংলাদেশ ফুটবল দল গোল করতে পারে না।

সালাহউদ্দিন–চুন্নুদের জেল কেন দিয়েছিল সামরিক আদালত?
আবাহনী–মোহামেডান ম্যাচে দর্শক হাঙ্গামার কারণে জেলে যেতে হয়েছিল বাংলাদেশের শীর্ষ চার ফুটবল তারকাকে। আজ থেকে ৪৪ বছর আগের ঘটনা। ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর। জেলে যেতে হয়েছিল কাজী সালাহউদ্দিন, আশরাফউদ্দিন চুন্নু, কাজী আনোয়ার ও গোলাম রব্বানী হেলালকে। তাদের বিচার হয়েছিল সামরিক আদালতে।

একটা ভাঙা বাস: মোহামেডানের আবেগের অ্যান্টিক
একটা ভাঙা বাস কেন মোহামেডান সমর্থকদের কাছে আবেগের? কেন সেই অচল বাসটি নিয়ে সবাই উত্তেজিত হলেন? ১৯৮৬ সালে লিগ বিজয়ের পর এক ব্যবসায়ী সমর্থক ক্লাবকে উপহার দিয়েছিলেন বাসটি। এত বছর ধরে অনেক নস্টালজিয়া বহন করে চলেছে সেই বাসটি। কত কিংবদন্তি তারকা চড়েছেন বাসটিতে।

‘স্পনসর না পেলে’ ব্রাজিলকে স্বাগত জানাতে চান না ক্রীড়া প্রতিমন্ত্রী
আগামী অক্টোবরে ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের প্রস্তাবিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সরকারি অর্থ খরচ হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যদি পৃষ্ঠপোষক জোগাড় করতে পারে, তাহলে সরকারের তরফ থেকে সাহায্য করার কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই গোলক

আসিয়ান কাপ না ব্রাজিল, নাকি দুটিই এক সঙ্গে?
বাংলাদেশের সমস্যাটা মধুর। ব্রাজিলের সঙ্গে বাংলাদেশ খেলবে কি খেলবে না—এটা নিয়ে দোটানা! ব্যাপারটা বেশ মজারও। ব্রাজিল নিজে থেকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সঙ্গে খেলার। এমন প্রস্তাব বাংলাদেশের জন্য বছর প্রতি আসবে না। আবার ফিফা আসিয়ান কাপও অনেক গুরুত্বপূর্ণ।

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল
শিক্ষামন্ত্রী জানান, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশের অন্যতম বড় এই ক্রীড়া আসরের সূচনা করবেন।

সেপ্টেম্বরেই বাংলাদেশের জার্সিতে ফুলহামের ফারহান
ফুলহামের ফারহান সেপ্টেম্বরেই বাংলাদেশ দলে?

‘হ্যাটট্রিক’ শিরোপার স্বপ্ন শেষ একরাশ হতাশায়
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৩–১ গোলে হেরে হ্যাটট্রিক শিরোপা হলো না বাংলাদেশের। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি ঋতুপর্না চাকমার।

সান মারিনোর বিপক্ষে ‘তপুময়’ জয়
সান মারিনোকে ২–১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ইউরোপের মাটিতে এটি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম জয়। তপু বর্মণ করেছেন জোড়া গোল।

২৫ বছর পর বাংলাদেশ ফুটবলের ইউরোপ-দর্শন
এ নিয়ে তৃতীয়বার। আন্তর্জাতিক ফুটবলে ইউরোপীয় দলের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। শুক্রবার রাতে সান মারিনো বাংলাদেশের প্রতিপক্ষ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

আবার ফাইনালে বাংলাদেশ, সামনে এবার ভারত?
আগের দুবারই শিরোপা জিতেছে বাংলাদেশ। দুবারই নেপালের মাঠে স্বাগতিকদের হারিয়ে। এবার টানা তৃতীয় সাফ ট্রফির খোঁজে বাংলাদেশ কি ফাইনালে আবার স্বাগতিক দলকেই পাবে? অন্য সেমিফাইনালে ধারে-ভারে পিছিয়ে থাকা ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক ভারত।

বাংলাদেশের কোচ হচ্ছেন না কোলম্যান
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, কোলম্যানকে কোচ নিয়োগের প্রক্রিয়া থেকে সরে এসেছে ফেডারেশন।

‘ডিসিপ্লিন না থাকলে ২২ বছর খেলতে পারতাম না’
ব্রাজিলিয়ান কোচ ডিডোকে কীভাবে বিদায় জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন? কেনইবা বিদায় নিতে হয়েছিল তাকে? ঘটনাটি কাছ থেকে দেখেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। চরচার সঙ্গে কথা বলেছেন তিনি।

‘হামজার মত আরেকটা প্লেয়ার আনতে পারবেন?’
ব্রাজিলিয়ান কোচ ডিডোকে কীভাবে বিদায় জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন? কেনইবা বিদায় নিতে হয়েছিল তাকে? ঘটনাটি কাছ থেকে দেখেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। চরচার সঙ্গে কথা বলেছেন তিনি।

বাংলাদেশে ‘ব্যর্থ’ বিশ্বকাপের কোন কোচ?
জার্মান সরকারের টাকায় বিশ্বখ্যাত এক কোচকে পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দুই বছর প্রায় কর্মহীন ছিলেন তিনি। এরপর ‘ব্যর্থ’ তকমা দিয়ে বিদায় করা হয় তাকে। অথচ, সেই কোচই সৌদি আরব আর টোগোকে বিশ্বকাপে কোয়ালিফাই করিয়েছিলেন। আর কোন কোচকে ‘বিনা পয়সায়’ পেয়েছিল বাংলাদেশ?

বের্নার্ড স্টর্কের সাক্ষাৎকার কেন নিল বাফুফে?
কে হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২৪তম বিদেশি কোচ? ক্রিস কোলম্যানের নাম শোনা যাচ্ছে, দৃশ্যপটে হাজির বের্নার্ড স্টর্কসহ দুই জার্মান কোচ। বাফুফে কি স্প্যানিশ কিংবা আর্জেন্টাইন কোচের পথে হাঁটছে? কোচ নিয়োগ নিয়ে নজিরবিহীন চিত্র বাংলাদেশ ফুটবলে…।

কোলম্যানই তাহলে হামজাদের নতুন কোচ?
নতুন কোচ নিয়োগ হলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পেতে যাচ্ছে তাদের ২৪তম বিদেশি কোচ। এবারের কোচ নিয়োগ প্রক্রিয়া অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে। কোচ নিয়োগের সার্কুলার জারির পর বিভিন্ন দেশ থেকে ২৩০টি সিভি এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ নিয়োগ কমিটির হাতে।

ব্রাজিলিয়ান কোচকে কীভাবে বিদায় বলেছিল বাংলাদেশ?
ব্রাজিলিয়ান কোচ ডিডোকে কীভাবে বিদায় জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন? কেনইবা বিদায় নিতে হয়েছিল তাকে? ঘটনাটি কাছ থেকে দেখেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। দেশের হয়ে খেলেছেন ৭৫টি আন্তর্জাতিক ম্যাচ। তিনি কীভাবে দেখেছিলেন ঘটনাটি? বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেট কীভাবে হয়?




