Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আবার ফাইনালে বাংলাদেশ, সামনে এবার ভারত?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৯: ২১
আবার ফাইনালে বাংলাদেশ, সামনে এবার ভারত?

গোলটা সাগরিকার বলে প্রথমে মনে হয়েছিল। পরে রিপ্লেতে দেখা গেল, সাগরিকার নয়, নেপালের এক ডিফেন্ডারের পায়ে লেগেই বল জালে ঢুকেছে।

Advertisement

তাতে কী! বাংলাদেশের তখন ওসব নিয়ে ভাবার সময় কোথায়! বাংলাদেশ তখন উদ্‌যাপনে মাতোয়ারা। একটু শঙ্কাও ছিল তখন, যোগ করা সময়ের আরও কিছুক্ষণ বাকি, সে সময়টুকুতে গোল ঠেকিয়েও তো রাখতে হবে!

দারুণভাবেই তা করে ফেললেন বাংলাদেশের মেয়েরা! গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। টানা তৃতীয়বার!

আগের দুবারই শিরোপা জিতেছে বাংলাদেশ। দুবারই নেপালের মাঠে স্বাগতিকদের হারিয়ে। এবার টানা তৃতীয় সাফ ট্রফির খোঁজে বাংলাদেশ কি আবার স্বাগতিক দলকেই পাবে? অন্য সেমিফাইনালে ধারে-ভারে পিছিয়ে থাকা ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক ভারত।

Advertisement
Advertisement
Advertisement

কর্নার থেকে সরাসরি বল জালে জড়িয়ে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা। ছবি: বাফুফে
কর্নার থেকে সরাসরি বল জালে জড়িয়ে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা। ছবি: বাফুফে

৪-৪-২ ছকে নামা বাংলাদেশ আজ শুরু থেকেই অবশ্য চাপে ছিল। আক্রমণে দাপট ছিল নেপালের মেয়েদের। ২৩ মিনিটে কর্নার থেকে গীতার গোলে নেপাল এগিয়েও যায়।

প্রমাদ গুণছিল তখন বাংলাদেশ। একে তো দলের খেলা ঠিক জমছে না, তারওপর গোলও খেয়ে গেল! ৩৬ মিনিটে প্রীতি রাজের শট পোস্টে লেগে না ফিরলে বাংলাদেশের জন্য আরও বড় ধাক্কাই হতো।

বিশ্বকাপের জন্য মেক্সিকো কতটা নিরাপদ?mexico

ম্যাচ যখন এমন এলোমেলো, দল যখন অনেকটা অসহায়, এমন মুহূর্তগুলোতে একটা দল খোঁজে অনুপ্রেরণা। একটা চমকে দেওয়া মূহুর্ত, একটা হিসাব বদলে দেওয়া ক্ষণ…।

বিরতির ঠিক আগে তেমনই একটা মুহূর্তের জন্ম দিলেন ঋতুপর্ণা। টুর্নামেন্টেরই সেরা গোলের দাবি তোলার মতো এক গোল করে বসলেন বাংলাদেশ ফরোয়ার্ড। সাফ কেন, যেকোনো পর্যায়ের ফুটবলেই এমন গোল খুব বেশি একটা দেখা যায় না – অলিম্পিক গোল! কর্নার থেকে বল সরাসরি জালে!

এর আগ পর্যন্ত ঋতুপর্ণাকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সেই ঋতুপর্ণাই নেপালকে ভড়কে দিলেন, সব হিসাব বদলে দিলেন একটা বাঁকানো শটে। নেপালের গোলকিপার শটটা যেন বুঝতেই পারলেন না! বিরতিতে স্কোরলাইন - বাংলাদেশ ১: ১ নেপাল।

বিরতিটা অবশ্য বুঝি ভুল সময়েই এসে গেছে বাংলাদেশের জন্য! ১৫ মিনিটের ওই 'ব্রেক'টাতে ছন্দ নষ্ট হলো, দ্বিতীয়ার্ধে যা খুঁজে পেতে আবার কিছুটা সময় নষ্ট হলো বাংলাদেশের। উল্টোদিকে নেপাল নামে নতুন উদ্যম নিয়ে। সম্ভবত আগের দুই ফাইনালেই হারের স্মৃতি তাতিয়ে দিচ্ছিল তাদের।

বিরতি থেকে ফিরেই একবার গোলের খুব কাছে চলে গিয়েছিল নেপাল, পারেনি পোস্ট বাধা হয়ে দাঁড়ানোয়। এরপর দুই দলই আক্রমণ করেছে, তবে ৭০তম মিনিটে বাংলাদেশ আবার বেঁচে যায় নেপালের সারুর শট পোস্ট উঁচিয়ে যাওয়ায়।

৭৮ মিনিটে সাগরিকা বাংলাদেশকে এগিয়ে দেওয়ার সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারলেন না। নেপালি গোলকিপার দাঁড়ান বাধা হয়ে। ম্যাচের বাকি থাকা সময় তখন কমে আসছে, বাড়ছে চাপ।

সাগরিকার পা থেকে না হলেও তাঁর কারণেই দ্বিতীয় গোলটা পেয়েছে বাংলাদেশ। ছবি: বাফুফে
সাগরিকার পা থেকে না হলেও তাঁর কারণেই দ্বিতীয় গোলটা পেয়েছে বাংলাদেশ। ছবি: বাফুফে

৯০ মিনিট শেষ হলো, বাড়তি ৬ মিনিট সময় দিলেন রেফারি – যদিও শেষ পর্যন্ত তা প্রায় ৮-৯ মিনিটে গড়িয়েছে। কিন্তু বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসানো মুহূর্তটা এল তৃতীয় মিনিটে। দারুণভাবে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন সামসুন্নাহার জুনিয়র। গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে বোকা বানালেন হঠাৎ গতির বদলে। ছয় গজের বক্সে ঢুকে আড়াআড়ি পাস বাড়ালেন সাগরিকার দিকে, যাঁকে আটকাতে ততক্ষণে দুই পাশে দুই ডিফেন্ডার। কিন্তু সাগরিকার পজিশনিংয়ের কারণেই হোক, বা নিজেদের তাড়াহুড়ায়, তিন খেলোয়াড়ের ছয় পায়ের দঙ্গলের মধ্যে বলটা নেপালের এক ডিফেন্ডারেরই শেষ স্পর্শ পেয়ে ঢুকে গেল জালে!

বাংলাদেশের তখন অতটুকুতেই স্বস্তি। অতটুকুতেই উচ্ছ্বাস। কার পায়ে লেগে ঢুকল তাতে কী আসে যায়, বল জালে ঢুকেছে এটাই মূল কথা!

বাংলাদেশ ফাইনালে উঠেছে, এটাই মূল কথা। আপাতত, ফাইনালের আগ পর্যন্ত।

বিষয়: নেপালসাফ চ্যাম্পিয়নশিপনারী ফুটবলবাংলাদেশ ফুটবলভারতীয় ফুটবল
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।