Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘হ্যাটট্রিক’ শিরোপার স্বপ্ন শেষ একরাশ হতাশায়

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২১: ২৬
‘হ্যাটট্রিক’ শিরোপার স্বপ্ন শেষ একরাশ হতাশায়

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচটা যেন স্রেফ ভারতের হাতে তুলে দিলেন বাংলাদেশের মেয়েরা। সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার হাতছানিতে শুরু হওয়া ফাইনালটা যেভাবে শুরু করেছিল বাংলাদেশ, দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স তার ঠিক উল্টো। খেলার ধরন, শরীরী ভাষা—কোনো কিছুতেই বাংলাদেশ হুমকি হতে পারল না ভারতের জন্য। ফলে যা হওয়ার তা–ই হলো, বাংলাদেশকে ৩–১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা পুনরুদ্ধার করল ভারত।

Advertisement

ভারতের মারগাঁওয়ে এবারের সাফে নেপালের বিপক্ষে সেমিফাইনালটা ছাড়া বাকি তিনটি ম্যাচই বাংলাদেশের জন্য হতাশার। প্রথম ম্যাচে দুর্বল মালদ্বীপের বিপক্ষে ‘কষ্ট’ করে পাওয়া জয়ে শুরু, এরপর গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৩–০ গোলে উড়ে যাওয়ার পর সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে পৌঁছানো—গল্পটা এমনই। ফাইনালের শুরুটা উজ্জ্বল হলেও সময় যতো গড়ালো, হতাশার মাত্রাটা বাড়িয়েই সাফ শেষ করছে বাংলাদেশ। ফাইনালে ঝলক বলতে প্রথমার্ধের যোগ করা সময়ে মারিয়া মান্ডার অ্যাসিস্ট থেকে ঋতুপর্না চাকমার দারুণ গোলটাই। এর আগে ৪২ মিনিটে গোলরক্ষক মিলি আক্তার বলের ফ্লাইট বুঝতে গড়বড় করে ফেলায় অদ্ভুত এক গোল খেয়ে পিছিয়ে পড়তে হয়েছিল।

ঋতুর গোলে সমতায় ফিরেছিল বাংলাদেশ। ছবি: বাফুফে
ঋতুর গোলে সমতায় ফিরেছিল বাংলাদেশ। ছবি: বাফুফে

Advertisement
Advertisement
Advertisement

১৩ মিনিটেই গোল করে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তহুরা ওয়ান–টু–ওয়ান পজিশনে বল পেয়েও গোল করতে পারেননি। ৪০ মিনিটে আবারও তহুরা গোলের সুযোগ নষ্ট করেন। এর পরই এগিয়ে যায় ভারত। পিয়ারি সাসার পাহারায় ছিলেন সুরভি আকন্দ আফরিন। কিন্তু সাসার শট তার পায়ে লেগেই গোলরক্ষক মিলির মাথার ওপর দিয়ে জালৈ জড়ায়। মিলি এই সময় সঠিক জায়গায় ছিলেন না।

গোল খেয়ে পিছিয়ে পড়ার পরপরই অনিকা রানিয়া সিদ্দিকীর জোরাল শট কর্নার করে দের ভারতীয় গোলরক্ষক পান্থোই চানু। তবে যোগ করা সময়ে আনিকা–তহুরার যুগলে ভারতের বক্সের মধ্যে বল পেয়ে ঋতুপর্না বাংলাদেশকে সমতায় ফেরান। স্বস্তি নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতের চেহারা একেবারেই অন্যরকম দেখাল। প্রথম আক্রমণ থেকেই পিয়ারি সাসার ক্রস থেকে দারুণ হেডে ভারতকে ২–১ গোলে এগিয়ে দেন সানফিদা ননগ্রাম।

৫০ মিনিটে ঋতুপর্নার ক্রস থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড গোল পোস্টের ওপর দিয়ে চলে যায়। ৫৬ মিনিটে মারিয়া মান্ডার শট গোল লাইন থেকে কোনোমতে ফেরান ভারতীয় গোলরক্ষক চানু।

ম্যাচের ৮৩ মিনিটের সর্বনাশের চূড়ান্তটাই করেন আফঈদা খন্দকার। তিনি যে কতটা অফ ফর্মে, সেটার প্রমাণ আবার রাখেন। তার ভুলেই গোল খেয়ে সাফ ফাইনালে ঘুরে দাঁড়ানোর সব আশার জলাঞ্জলি দেয় বাংলাদেশ।

মলিনতা, জড়তার এক সাফ শেষ করল বাংলাদেশ। টানা দুটি সাফজয়ী দল, এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব খেলে আসা দলটিকে কেন অনুজ্জ্বল দেখাল, সেটা বড় প্রশ্ন। মারগাঁওয়ের সাফ বাংলাদেশ শেষ করল সেই সঙ্গে আরও অনেক প্রশ্ন রেখেই। সেই প্রশ্নের উত্তর শিগগিরই পাওয়া দরকার বাংলাদেশের ফুটবলের।

বিষয়: বাংলাদেশসাফ চ্যাম্পিয়নশিপনারী ফুটবলবাংলাদেশ ফুটবলবাংলাদেশ ফুটবল ফেডারেশনভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।