Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশের কোচ হচ্ছেন না কোলম্যান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ২০: ৩১
বাংলাদেশের কোচ হচ্ছেন না কোলম্যান

গ্যারেথ বেলদের সাবেক কোচ ক্রিস কোলম্যান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে আসতে পারেন-এমন সম্ভাবনায় নড়েচড়ে বসেছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। বাফুফের কোচ নিয়োগ কমিটির সংক্ষিপ্ত তালিকায় ছিলেন তিনি। বাফুফেও নাকি কোলম্যানকে নিয়ে ভাবছিল। কিন্তু সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, কোলম্যানকে কোচ নিয়োগের প্রক্রিয়া থেকে সরে এসেছে ফেডারেশন।

Advertisement

শোনা যাচ্ছিল, কোলম্যান নাকি বাংলাদেশের কোচ হতে কিছু শর্ত দিয়েছিলেন। তিনি নিজের পছন্দের কোচিং স্টাফ নিয়ে কাজ করতে চেয়েছিলেন। কোচিং স্টাফের ব্যাপারটি বাফুফেকে ভাবিয়ে তুলেছিল। বিশেষ করে কোলম্যানের পছন্দের কোচিং স্টাফের বেতন–ভাতা নিয়ে বাফুফের খরচ বেড়ে যাচ্ছিল অনেক।

তবুও যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী আমিনুল হকের আশ্বাসে এই শর্তও মেনে নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু বাঁধ সেধেছেন কোলম্যানের এজেন্ট। তিনি এজেন্ট ফি হিসেবে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করে বসেন। বাফুফে এ দাবি মানতে চাচ্ছে না। এজেন্ট ফি দিয়ে কোনো কোচকে নিয়োগ করা হবে না বলেই জানিয়েছেন বাফুফে সভাপতি।

তাবিথ আউয়ালের কথা, “১৫ মে'র মধ্যেই আমরা কোচ চূড়ান্ত করেছিলাম। যখন চুক্তির দিকে এগিয়ে ছিলাম তখন এজেন্টের ফি'র বিষয়টি আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এজেন্টের ফি দিয়ে চুক্তি করতে আগ্রহী নয়। এজেন্টের ফি ছাড়া তারাও চুক্তিতে রাজি নয়। ফলে সেটা সেখানেই থেমে যায় এবং আমরা নতুন করে আরেকজনের সঙ্গে কাজ করছি। সেটা আজ-কালের মধ্যে আপনারা জানতে পারবেন।”

Advertisement
Advertisement
Advertisement

বাফুফে সভাপতি অবশ্য জানিয়েছেন, ২৪ মে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন বিদেশি কোচ যোগ দেবেন। তবে তিনি কে, কোন দেশের সে ব্যাপারে কিছু বলেননি তিনি। সভাপতি বলছেন, “আপনাদের এটা নিশ্চয়তা দিতে পারি, নতুন বিদেশি কোচের অধীনে বাংলাদেশ সান মারিনোতে খেলবে এবং সেই কোচ ২৪ মে শুরু থেকেই থাকবে।”

কোলম্যান না হলে কে হবেন বাংলাদেশ দলের কোচ। কোলম্যানের সঙ্গেই আরেক ‘হাইপ্রোফাইল’ কোচ জার্মানির বের্নার্ড স্টর্কও বাফুফের সংক্ষিপ্ত তালিকায় আছেন। আছেন গায়ানা জাতীয় দলের সাবেক কোচ, যুক্তরাষ্ট্রের টমাস ডুলি। আছেন আরেকজন জার্মান কোচ, এক স্প্যানিশ ও আর্জেন্টাইন কোচ।

বিষয়: জার্মানবাংলাদেশের খেলাকোচবাংলাদেশ ফুটবলবাফুফেযুক্তরাষ্ট্রপ্রতিমন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যার বিচারের দাবি ব্লাস্টের

  • ২

    নিষেধাজ্ঞার চার দিন পর পর্যটকদের জন্য খুলল সাজেক ভ্যালি

  • ৩

    যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

  • ৪

    কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই

  • ৫

    সৌদি আরবের ধ্বংস চায় আমেরিকা?

সম্পর্কিত
  • ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যার বিচারের দাবি ব্লাস্টের

    ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যার বিচারের দাবি ব্লাস্টের

    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৮) দফায় দফায় মারধর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পুনরায় হামলা ও তার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

  • নিষেধাজ্ঞার চার দিন পর পর্যটকদের জন্য খুলল সাজেক ভ্যালি

    নিষেধাজ্ঞার চার দিন পর পর্যটকদের জন্য খুলল সাজেক ভ্যালি

    রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে চার দিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিন সেখানে প্রায় ৮০০ পর্যটক প্রবেশ করেছেন।

  • যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

    যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

    রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় এক যুবক (আনুমানিক ৩০) নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

  • কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই

    কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে একে একে চিকিৎসাধীন চারজনই মারা গেছেন। সবশেষ আজ শুক্রবার সকালে ১৯ বছর বয়সি রনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।