Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ডেমরার মাদ্রাসায় শর্টসার্কিট বিস্ফোরণ, দগ্ধ ৪ শিক্ষার্থী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২০: ৩৫
ডেমরার মাদ্রাসায় শর্টসার্কিট বিস্ফোরণ, দগ্ধ ৪ শিক্ষার্থী

রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দেয়াল ধসে চার শিক্ষার্থী দগ্ধ ও একজন আহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার দুপুর ৩টার দিকে দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন রেজওয়ান (১৬), মো. মোদাব্বির (১৬), মো. সাফি (১৫), মো. উজাইফা (১৫) ও মো. রোমান (১৪)। এর মধ্যে দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত রেজওয়ানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়। অন্য শিক্ষার্থীরা দ্রুত বের হয়ে নিরাপদে আশ্রয় নেয়।

Advertisement
Advertisement
Advertisement

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চারজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধের পরিমাণ কম হওয়ায় সকল শিক্ষার্থী আশঙ্কা মুক্ত। বর্তমানে তারা জরুরি বিভাগে পর্যবেক্ষণে রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

বিষয়: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালমাদ্রাসাপুলিশশিক্ষার্থীবার্ন ও প্লাস্টিক সার্জারিডেমরাদগ্ধ
সর্বশেষ
  • ১

    সরকার বলছে সারের মজুত আছে, আর কৃষক পাচ্ছে না, সংকট কোথায়

  • ২

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

  • ৩

    ‘কোনো কালো গাড়িতে তাকে কেউ পিকআপ করেছিল কি না?’

  • ৪

    প্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যতের সমাজ

  • ৫

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

সম্পর্কিত
  • কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, “নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।” আজ শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালি

  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

    ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় নূর মোহাম্মদ শেখ শহীদ হন। মুক্তিযুদ্ধে তার অসামান্য আত্মত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।

  • ট্রাম্পের দুই বিশেষ দূত মস্কোয়

    ট্রাম্পের দুই বিশেষ দূত মস্কোয়

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনার জন্য মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণের পর রুশ কূটনীতিক কিরিল দিমিত্রিয়েভ তাদের স্বাগত জানান।ট্রাম্পের এই দুই বিশেষ মস্কোয় বৈঠক করবেন। এরপর আগামীকাল রোববার তারা কিয়েভ

  • ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ঘোষণা করেছেন, তার দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে একটি সমঝোতা প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন। ট্রাম্পের এই ঘোষণার পর দীর্ঘদিনের প্রত্যাশিত এই কূটনৈতিক মিশনটি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।