Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ভারী বৃষ্টিপাতের পরও মঙ্গলবার বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২: ১২
ভারী বৃষ্টিপাতের পরও মঙ্গলবার বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকা

ভারী বৃষ্টিপাতের পরও আজ মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের দ্বিতীয় দূষিত শহর বাংলাদেশের রাজধানী ঢাকা।

Advertisement

একিউআই অনুযায়ী, ঢাকার বাতাসের মান আজ সকালে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল। অর্থাৎ বাতাসে দূষণকারী কণার ঘনত্ব এমন মাত্রায় পৌঁছেছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আজ ১৭৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ডি আর (গণতান্ত্রিক প্রজাতন্ত্র) কঙ্গোর রাজধানী কিনশাসা ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ছিল।

Advertisement
Advertisement
Advertisement

একিউআই অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ ধরা হয়। ৩০১–এর বেশিকে মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

রাতভর বৃষ্টিতে ডুবল ঢাকা, ঝরতে পারে দুপুর পর্যন্তrain-in-dhaka-city_dhanmondi

একিউআই হলো প্রতিদিনের বায়ুমানের একটি সূচক। বাতাস কতটা দূষিত এবং এর কারণে মানুষের স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, এই সূচক সে সম্পর্কে ধারণা দেয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি প্রধান দূষণকারীর মাত্রার ভিত্তিতে। এগুলো হলো—পার্টিকুলেট ম্যাটার (PM₁₀ ও PM₂.₅), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনো-অক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে অধিকাংশই স্ট্রোক, হৃদ্‌রোগ, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে মারা যান।

বিষয়: ঢাকাঅস্বাস্থ্যকরঢাকা বিভাগবাংলাদেশপরিবেশপরিবেশ দূষণ
Advertisement
সর্বশেষ
  • ১

    আলবেনিয়ার রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, ব্যাংক ও সরকারি ভবনে আগুন

  • ২

    ইমরান খানের ঘাঁটিতে হাত দিয়ে মৌচাকে ঢিল দিচ্ছে সরকার?

  • ৩

    হুতি কারা, কী চায় তারা?

  • ৪

    চীন কেন ইরান ও সৌদি আরবের সাথে ভাল সম্পর্ক চায়?

  • ৫

    গোগোলের ওভারকোট বনাম রাজধানীর রাঙা দেয়াল: আকাকিদের গল্প কেন মিলে যায়?

সম্পর্কিত
  • আলবেনিয়ার রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, ব্যাংক ও সরকারি ভবনে আগুন

    আলবেনিয়ার রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, ব্যাংক ও সরকারি ভবনে আগুন

    বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের ভবনে আগুন ধরিয়ে দেয়, ময়লার পাত্র উল্টে ফেলে এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনের অংশ ভাঙচুর করে।

  • পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। অতীতে বিএনপি সরকারের আমলে সফল প্রত্যাবাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের লক্ষ্যে তদন্ত করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।