
বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়তে বলেছে কর্তৃপক্ষ
অভিনেতা ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। ভারতের আইন অনুযায়ী, রাজনৈতিক বিক্ষোভে বিদেশিদের অংশগ্রহণকে অভিবাসন ও ভিসার বিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে।
রাতভর মুষলধারে বৃষ্টিপাতে ডুবেছে রাজধানী ঢাকা। শহরের বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দুপুর পর্যন্ত এমন বৃষ্টি ঝরতে পারে।
আজ রোববার ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত থেকে রাজধানীতে শুরু হয় বৃষ্টি। আজ রোববার সকালে ধানমন্ডি, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারওয়ান বাজার, মতিঝিল ও পুরান ঢাকার বিভিন্ন সড়ক পানিতে ডুবে থাকতে দেখা গেছে। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষেরা।
এদিকে, আজ রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা,রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
অন্যদিকে গতকাল রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়তে বলেছে কর্তৃপক্ষ
সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: রবিউল
খাবারের প্যাকেটে দ্রুত সতর্কতামূলক লেবেল চালুর দাবি
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: এইচআরএসএসের নিন্দা
আলবেনিয়ার রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, ব্যাংক ও সরকারি ভবনে আগুন

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়তে বলেছে কর্তৃপক্ষ
অভিনেতা ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। ভারতের আইন অনুযায়ী, রাজনৈতিক বিক্ষোভে বিদেশিদের অংশগ্রহণকে অভিবাসন ও ভিসার বিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে।

সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: রবিউল
সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

খাবারের প্যাকেটে দ্রুত সতর্কতামূলক লেবেল চালুর দাবি
জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যজনিত অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে খাদ্য প্যাকেটের সামনে সহজ, স্পষ্ট ও বাধ্যতামূলক সতর্কতামূলক লেবেল চালুর দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আজ বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি ‘অতি-প্রক্রিয়াজাত খাদ্য প্যাকেটের সামনে সতর্কতামূলক লেবেল: অগ্রগতি

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: এইচআরএসএসের নিন্দা
সাতক্ষীরায় ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় এইচআরএসএসের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।