Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ চায় কিউআরএস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৩: ২৬
সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ চায় কিউআরএস

দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কার্যকর সুরক্ষা, জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন কুইক রেসপন্স সাপোর্ট (কিউআরএস) টিমের সদস্যরা।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার ঢাকায় কিউআরএস টিমের সদস্যদের এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের (আইএমএস) সহায়তায় বেসরকারি অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ভয়েস সভার আয়োজন করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আলোচনা সভায় বলা হয়, ক্রমবর্ধমান জটিল পরিস্থিতিতে সারা দেশে সাংবাদিকরা হামলা, ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলার শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে কার্যকর সুরক্ষা, জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না। একই সঙ্গে নারী সাংবাদিকরা অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই নানা ধরনের সহিংসতা ও হয়রানির ঝুঁকিতে রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

সভায় চরচা সম্পাদক সোহরাব হাসান বলেন, “সাংবাদিকদের কণ্ঠস্বর দমন করা মানে গণতন্ত্রের স্বাধীনতা ও মানবাধিকারের ক্ষুণ্ন করা। তাই মানবাধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সাংবাদিক এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।”

সাংবাদিকতা যখন কাম নাই করতে…apnar kam nai korte!

টক শো উপস্থাপক দীপ্তি চৌধুরী বলেন, “নারী মিডিয়া কর্মী হিসেবে আমরা অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই হয়রানির শিকার হই। পেশাগত কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আক্রমণ, ডক্সিংয়ের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া এবং এমনকি জীবননাশের হুমকিরও মুখোমুখি হতে হয়। এসব ঝুঁকি মোকাবিলায় মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।”

সভায় আইএমএস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোখাওয়াত হোসাইন, সাংবাদিক আজিজুল পারভেজ, ইসমাইল হোসেন, অধিকারকর্মী মারজান মাহুরা, উন্নয়ন পরামর্শক মনজুর রশীদ, ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ এবং ব্লাস্টের প্রতিনিধি আহমেদ তৌফিকুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যম ও অধিকারভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা সাংবাদিকদের বিরুদ্ধে চলমান হুমকি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, হয়রানি এবং নারী সাংবাদিকদের ওপর সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিক, আইন বিশেষজ্ঞ ও অধিকারভিত্তিক সংগঠনগুলোর মধ্যে টেকসই সহযোগিতা জোরদার এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় সক্রিয় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিষয়: নিরাপত্তানারীআলোচনা সভাসাংবাদিক
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।