Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আহমাদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ইসরায়েল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৫: ৩১
আহমাদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ইসরায়েল

ইরানের সাবেক কট্টরপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে দেশটির পরবর্তী নেতা হিসেবে বসানোর জন্য বছরের পর বছর ধরে একটি গোপন পরিকল্পনা করছিল ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

Advertisement
Advertisement
Advertisement

নাম প্রকাশ না করার শর্তে এই পরিকল্পনা সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানান, আহমাদিনেজাদকে গোয়েন্দা সম্পদ হিসেবে গড়ে তুলতে ইসরায়েল বহু বছর ধরে চেষ্টা চালিয়ে আসছিল। পরিকল্পনা ছিল, সময় এলে তাকেই ইরানের নতুন নেতা হিসেবে ক্ষমতায় বসানো হবে।

আহমাদিনেজাদকে নিজেদের পক্ষে টানা ইসরায়েলের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ২০২৪ সালে দেশটির তৎকালীন মোসাদপ্রধান ডেভিড বার্নিয়া ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যান।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, এর কিছুদিন পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যুক্তরাষ্ট্রের সিআইএকে জানায়, তারা আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছে।

Advertisement
Advertisement
Advertisement

আহমাদিনেজাদকে ঘিরে সরকার পরিবর্তনের এই পরিকল্পনা ছিল ইসরায়েল-ইরান সম্পর্কের ইতিহাসে এক অস্বাভাবিক মোড়। কারণ, আহমাদিনেজাদ একসময় ছিলেন কট্টর ইসরায়েল বিরোধী। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছিলেন, নিয়মিত ইসরায়েল ধ্বংসের আহ্বান জানাতেন এবং হলোকাস্ট অস্বীকার করায় সমালোচিত হয়েছিলেন।

তবে সময়ের সাথে সাথে আহমাদিনেজাদ নিজেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে নেন এবং বর্তমান রেজিমের কট্টর সমালোচক হয়ে ওঠেন। এর অন্যতম কারণ হতে পারে, ক্ষমতা ছাড়ার পর তাকে বারবার নির্বাচনে দাঁড়াতে বাঁধা দেওয়া।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে আহমাদিনেজাদের আবাসন ও ভ্রমণের খরচ গোপনে বহন করেছে ইসরায়েল। বুদাপেস্ট সফরসহ বিদেশে তার একাধিক সফরের সময় ইসরায়েলি কর্মকর্তারা তার সঙ্গে বৈঠকও করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে এই প্রচেষ্টা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সবে শুরু হয়েছে। আহমাদিনেজাদ তেহরানে কঠোর নজরদারির মধ্যে বাস করছিলেন।

সেখান থেকে তাকে সরিয়ে নিতে একটি দুঃসাহসী অভিযান চালানো হয়। লক্ষ্য ছিল একটাই—বর্তমান সরকারকে উৎখাত করে আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানো। তবে পরিকল্পনাটি ব্যর্থ হয়।

এরপর দীর্ঘদিন তাকে জনসমক্ষে দেখা যায়নি। ৬ জুলাই নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোকযাত্রায় অল্প সময়ের জন্য উপস্থিত হওয়ার আগ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

তবে ইরানের চার জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আহমাদিনেজাদ এখন আইআরজিসির গোয়েন্দা শাখার হেফাজতে আছেন। ইসরায়েলের সঙ্গে তার যোগাযোগের অনেক তথ্য জানতে পারার পর ইরান তাকে গৃহবন্দী করে রেখেছে।

বিষয়: আইআরজিসিইরানহাঙ্গেরিইরান-ইসরায়েল সংঘাতইসরায়েলআয়াতুল্লাহ আলী খামেনি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক