চরচা ডেস্ক

বাংলাদেশে একটি শক্তিশালী ও সমৃদ্ধ ক্রিয়েটিভ ইকোনমি গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম ‘কপিশপ’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার কপিশপের মেন্টরিং সেশন ‘কপিকলরব’-এর ১৪তম পর্ব আয়োজন করা হয়।
আয়োজনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘অ্যানোনিমিয়’'-এর চিফ ক্রিয়েটিভ অফিসার আসিফ আকবর খান।
তিন ঘণ্টাব্যাপী এই সেশনে আসিফ আকবর খান তার নিজস্ব ‘ব্র্যান্ড জেনারেটিভ আইডিয়া’ তত্ত্বটি বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তিনি দেখান, কীভাবে একটি শক্তিশালী ব্র্যান্ড কেবল প্রচারের ওপর ভিত্তি করে নয়, বরং এমন কিছু সুনির্দিষ্ট ধারণার ওপর দাঁড়িয়ে থাকে, যা সময়ের সাথে সাথে নতুন যোগাযোগ, নতুন অভিজ্ঞতা এবং নতুন ভ্যালু তৈরি করতে সক্ষম।
মূল সেশনটি শুরু হওয়ার আগে অংশগ্রণকারীদের নিয়ে একটি সংক্ষিপ্ত ‘ব্রেন এক্সারসাইজ’ সেশন পরিচালনা করেন ‘ব্রেন ফরওয়ার্ড বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ফরহাদ হক। কপিশপ ও ব্রেন ফরওয়ার্ড বাংলাদেশের এই যৌথ উদ্যোগ অংশগ্রহণকারীদের সৃজনশীল চিন্তাশক্তি ও মানসিক ক্ষমতা বিকাশে ব্রেন এক্সারসাইজের কার্যকারিতা সম্পর্কে এক অভিজ্ঞতা দেন।
কপিশপের কিউরেটর এবং ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুল-এর প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান পাভেল বলেন, “সৃজনশীল দক্ষতাকে সময়ের সঙ্গে নিয়মিত শাণিত করা ছাড়া এই শিল্পে টিকে থাকা সম্ভব নয়। কপিশপের নিয়মিত মেন্টরিং সেশন এবং ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের গুরু-শিষ্য স্টাইলের ক্লাসিক স্কিল ট্রেনিং কোর্সের মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য একটি ফিউচার-রেডি ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তুলতে কাজ করছি। আগামী দিনে এই উদ্যোগকে আমরা আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিকলরবের প্রথম পর্বের প্রথম মেন্টর ও সান কমিউনিকেশন্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মিডিয়াকম-এর এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহমুদ, ব্র্যাক ব্যাংক-এর চিফ মার্কেটিং অফিসার ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অনুষদ সদস্য সানিয়া মাহমুদ।

দেশের সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, আগামী ১৭ জুলাই থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকায় প্রায় ১০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং জরুরি চিকি