চরচা প্রতিবেদক

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশ থেকে এক যুবকের মরদেহ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালের নুর মসজিদ সংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. আজিম জানান, সকালে নুর মসজিদের পাশে অচেতন অবস্থায় যুবকটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে ট্রলিম্যানদের সহায়তায় দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, “খবর পেয়ে আমরা জরুরি বিভাগের মর্গ থেকে মরদেহটি উদ্ধার করি। আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও তার পরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র