চরচা ডেস্ক

ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহরটিতে ক্ষেপণাস্ত্রটি সরাসরি একটি ভবনে আঘাত হানে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা টেলিগ্রামের মাধ্যমে এই হামলার খবর নিশ্চিত করেছে। বর্তমানে ঘটনাস্থলে বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল কাজ করছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সের পাশাপাশি সামরিক হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।
ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ১০ বছর বয়সী এক শিশুও রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর প্রতিশোধ হিসেবে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।