Advertisement

মধ্যপ্রাচ্যের বাধায় ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্যের বাধায় ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

সৌদি আরব এবং কুয়েতের চাপে ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

সংবাদ মাধ্যম মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরব ও কুয়েত তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়।

গত রোববার স্থানীয় সময় বিকেলে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘প্রজেক্ট ফ্রিডম’-এর ঘোষণা দেন। সংবাদ মাধ্যম এনবিসি নিউজ আমেরিকার দুই সামরিক কর্মকর্তার বরাতে জানায়, ট্রাম্পের ঘোষণার পরেই সৌদি আরব তাদের আকাশসীমা এবং প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সৌদি আরবের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়, তারা এই পরিকল্পনায় কোনো সমর্থন দেবে না।

Advertisement

অন্যদিকে, ড্রপ সাইট নিউজ মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, কুয়েত তাদের ভূখণ্ড থেকে মার্কিন সামরিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এরপর গত মঙ্গলবার ট্রাম্প বলেছেন, ইরানের সাথে যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় তিনি 'প্রজেক্ট ফ্রিডম' স্থগিত করছেন।