
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চরচা ডেস্ক

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এজন্য চার দফা আহ্বান তুলে ধরেছেন তিনি।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল মাঠে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন খলিলুর রহমান। খবর ইউএনবির।
খলিলুর রহমান বলেন, “বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালত রোহিঙ্গাদের নাম উল্লেখ করেছেন এবং ২০১৭ সালে তাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আদালতের রায় শুধু কাগজে-কলমে থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, চলাচলের স্বাধীনতা এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি।”
রোহিঙ্গাদের উদ্দেশে খলিলুর রহমান বলেন, আদালতের রায় প্রমাণ করেছে যে বিশ্ব তাদের ভুলে যায়নি। তিনি রোহিঙ্গাদের বক্তব্য ও আকাঙ্ক্ষা নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে নারী, শিশু ও তরুণদের কণ্ঠস্বর তুলে ধরার কথা বলেন তিনি।
রায় বাস্তবায়নে চার দফা আহ্বান
বক্তব্যে আইসিজের রায় বাস্তবায়নে ৪টি বিষয়ে গুরুত্ব দেন ড. খলিলুর রহমান। প্রথমত, গণহত্যা সনদের আওতায় নিষিদ্ধ অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া মিয়ানমারের প্রচলিত আইনে যেসব ঘাটতি রয়েছে, সেগুলো দূর করার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ আর না ঘটে, তা নিশ্চিত করার পরামর্শও দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
দ্বিতীয়ত, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান খলিলুর রহমান। তিনি বলেন, মিয়ানমারকে তাদের কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ তৈরি করতে হবে। মিয়ানমারের ভেতরে বাস্তুচ্যুত এবং সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়া–উভয় শ্রেণির মানুষের ক্ষেত্রেই এই দায়িত্ব প্রযোজ্য।
তৃতীয়ত, রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি তুলে ধরেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। তিনি বলেন, যেসব বস্তুগত ক্ষতির প্রতিকার শুধু সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়, সেসব ক্ষতির জন্য রোহিঙ্গাদের ব্যক্তিগত ও সামষ্টিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।
ড. খলিলুর রহমান জানান, পুনরুদ্ধারমূলক ব্যবস্থা হিসেবে মিয়ানমার কী পদক্ষেপ নিয়েছে এবং ক্ষতিপূরণের প্রস্তাবিত পরিমাণ ও পদ্ধতি কী হবে, সে বিষয়ে দুই বছরের মধ্যে প্রতিবেদন দিতে হবে।
চতুর্থত, রায় মেনে চলা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
খলিলুর রহমান বলেন, আইসিজের রায় পুরোপুরি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়েরও বড় দায় রয়েছে। এজন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে সদস্যরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তা না হলে আদালতের রায় রোহিঙ্গাদের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আনতে পারবে না।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: গ্রেপ্তার তিন আসামির ৫ দিনের রিমান্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন
খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং মেখে বিকৃত করেছে দুর্বৃত্তরা। ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল।

গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি
সমাবেশ থেকে গ্রেপ্তার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি, তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাধারণ শ্রমিকসহ সব শ্রমিক নেতার বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।