ভারতের লাদাখে তরুণদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে প্রকৌশলী ও গবেষক সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ আন্দোলনে থাকার কারণে আমাকে যেকোনো সময় গ্রেপ্তার করা হলে আমি খুশি হব।’
গতকাল বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুকের অলাভজনক সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখের (সেকমল) নিবন্ধন বাতিল করে। লাদাখে তরুণদের আন্দোলনে সহিংসতার ঘটনায় সোনম জড়িত বলে জানিয়েছিল ভারত সরকার।
সোনম ২০১৮ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। গত ২৪ সেপ্টেম্বর ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখে তরুণদের আন্দোলনে সহিংসতায় চারজন নিহত ও নিরাপত্তা কর্মীসহ ৫০ জনের বেশি আহত হন।