Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চীনের দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যায় তলিয়ে গেছে বাড়িঘর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৭: ৫০
চীনের দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যায় তলিয়ে গেছে বাড়িঘর
ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় চীনের গুয়াংসি অঞ্চলে পানিতে তলিয়ে গেছে একটি সড়ক। ২৪ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

টাইফুন নারার কারণে ভারী বৃষ্টিতে সৃষ্ট ব্যাপক বন্যা চীনের দক্ষিণাঞ্চলজুড়ে আজ মঙ্গলবার আরও তীব্র হয়েছে। বন্যায় বাড়িঘর ও দোকানপাট পানিতে তলিয়ে গেছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে আরেকটি ঝড় জাপান ও তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চীনের গুয়াংসি অঞ্চলের চুংজুও শহরটি বিশাল জলপ্রপাত ও কার্স্ট চুনাপাথরের পাহাড়ের জন্য বিখ্যাত। সেখানে পানির উচ্চতা ২০০৮ সালের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পর ১৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বন্যার পানি বাড়তে থাকায় গুয়াংসি অঞ্চলে মোট ৫৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

নারা কয়েক দিন ধরে দক্ষিণ চীন সাগরের উত্তর-পশ্চিমাংশে অবস্থিত বেইবু উপসাগরের ওপর অবস্থান করছে। এটি টনকিন উপসাগর নামেও পরিচিত। এর ফলে গুয়াংসি এবং আশপাশের হাইনান ও গুয়াংডং প্রদেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামীকাল বুধবার পর্যন্ত ভিয়েতনাম ও দক্ষিণ চীনের কিছু অংশে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। গুয়াংসি, গুয়াংডং, হাইনান ও ফুজিয়ান অঞ্চলের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

চুংজুও শহরে নদীর পানি উপচে পড়ে শহরের ভেতরে ঢুকে গেছে। কোথাও কোথাও পানির উচ্চতা ভবনের ছাদ ও বিদ্যুতের তার পর্যন্ত পৌঁছে গেছে।

চীনে এআই কেন এত জনপ্রিয়?AI china

চুংজুও কর্তৃপক্ষ সোমবার এক বিজ্ঞপ্তিতে সব ব্যবসাপ্রতিষ্ঠান ও পর্যটন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সরিয়ে নেওয়া বাসিন্দাদের উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় ফিরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাপান ও তাইওয়ানের দিকে টাইফুন সাউদেল

এদিকে মাঝারি শক্তির টাইফুন সাউদেল দক্ষিণ জাপান ও উত্তর তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। এতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে তাইওয়ান জানিয়েছে, দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে আরেকটি আবহাওয়াজনিত দুর্যোগে একজনের মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ রয়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, টাইফুন সাউদেল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওকিনাওয়া প্রিফেকচারের দ্বীপগুলোর দিকে এগিয়ে আসায় ধ্বংসাত্মক দমকা হাওয়া বয়ে যেতে পারে। এতে অত্যন্ত শক্তিশালী বাতাস ও উত্তাল সমুদ্রও সৃষ্টি হতে পারে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, সাউদেল তাইওয়ানের উত্তর দিক দিয়ে অতিক্রম করবে এবং বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত দ্বীপটির উত্তরাঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। তবে ধীরে ধীরে ঝড়টির শক্তি কমে আসবে এবং ঝড়ো বাতাসের বিস্তৃতিও সংকুচিত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিষয়: চীনবৃষ্টিপাতএশিয়াদক্ষিণাঞ্চলটাইফুনতাইওয়ানবন্যাসাগরজাপান
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।