Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের বাড়ল তেলের দাম

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১১: ১৬
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। আজ সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

Advertisement

ব্রেন্ট ক্রুডের সেপ্টেম্বর সরবরাহের ফিউচারের দাম সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা পর্যন্ত ব্যারেলপ্রতি ৪ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ১৭ ডলারে পৌঁছায়। গত ২২ জুনের পর এটি সর্বোচ্চ দাম।

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক এক্সঅ্যানালিস্টসের প্রতিষ্ঠাতা ও প্রধান তেল বিশ্লেষক মুকেশ সাহদেভ বলেন, ভূরাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকায় আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের উচ্চ সীমায় থাকতে পারে।

সিডনিভিত্তিক আইজি'র বাজার বিশ্লেষক ফ্যাবিয়েন ইয়িপ বলেন, সাম্প্রতিক অস্থিরতার পরও যুদ্ধের শুরুর দিকে দেখা উচ্চপর্যায়ে তেলের দাম পৌঁছানোর সম্ভাবনা কম।

Advertisement
Advertisement
Advertisement

সোমবার গ্রাহকদের উদ্দেশে তিনি বলেন, জুনে তেলের দাম যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে আসা ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের নাজুক সমঝোতা সফল হবে, এমন প্রত্যাশার প্রতিফলন। গত সপ্তাহের নতুন উত্তেজনা দেখিয়ে দিয়েছে, সেই ধারণা কতটা ভঙ্গুর ছিল।

এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। সোমবার সকালে জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ শতাংশের বেশি কমেছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ৫ শতাংশের বেশি দরপতন হয়েছে। অন্যদিকে হংকংয়ের হ্যাংসেং সূচক প্রায় শূন্য দশমিক ২ শতাংশ কমেছে।

আক্রমণের হুমকি বাস্তবায়নের ক্ষমতা ট্রাম্পের নেইbadrul alam 14

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করতে ইরানে কয়েক ডজন হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর আগে সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সিতে ইরানি হামলার অভিযোগ তুলে প্রথম দফার অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

সেন্টকম বলেছে, হরমুজ প্রণালি বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এবং সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে। জবাবে ইরান সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এদিকে, ইরানের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত পথের বাইরে দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজের নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা থাকবে না এবং এর দায় জাহাজের মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান ও অধিনায়ককে বহন করতে হবে।

নতুন করে সংঘাত শুরুর পর হরমুজে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। সামুদ্রিক গোয়েন্দা প্ল্যাটফর্ম উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ছয়টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে, যার মধ্যে চারটি ছিল ইরানের পতাকাবাহী। চলতি মাসের শুরুতে প্রতিদিন ১৮ থেকে ২২টি জাহাজ এ পথ ব্যবহার করলেও যুদ্ধ শুরুর আগে গড়ে প্রায় ১৩০টি জাহাজ চলাচল করত।

শান্তিকালে বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। নতুন সংঘাতের জেরে তেলের দামও আবার বেড়েছে। বর্তমানে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম হামলার আগের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি।

বিষয়: হরমুজ প্রণালিতেলইরান-ইসরায়েল সংঘাতযুক্তরাষ্ট্র
Advertisement
সর্বশেষ
  • ১

    নিয়ন্ত্রণে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন

  • ২

    বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস

  • ৩

    রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

  • ৪

    সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ

  • ৫

    বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মনসুর গ্রেপ্তার

সম্পর্কিত
  • নিয়ন্ত্রণে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন

    নিয়ন্ত্রণে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন

    গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়েন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  • রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

    রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বাসের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার শায়ন (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় এ দুর্ঘটনা ঘটে।

  • সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ

    সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিন

  • বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মনসুর গ্রেপ্তার

    বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মনসুর গ্রেপ্তার

    রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরের (২৮) হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদকে (৭৮) গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।