Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মামলা বাতিলে বিবিসির আবেদন: ট্রাম্পের জবাব দেওয়ার সময় শেষ হচ্ছে আজই

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১০: ৪৮
মামলা বাতিলে বিবিসির আবেদন: ট্রাম্পের জবাব দেওয়ার সময় শেষ হচ্ছে আজই

একটি তথ্যচিত্রে নিজের ভাষণ কেটেকুটে দেখানোর অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ১ হাজার কোটি ডলারের মামলা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মামলা বাতিল করার জন্য বিবিসি আদালতে আবেদন করেছে। আর সেই আবেদনের জবাব দেওয়ার জন্য ট্রাম্পের সময় শেষ হবে আজ অর্থাৎ ১ জুন।

Advertisement

বিবিসি অবশ্য বলছে, ট্রাম্প তো আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেনই, তাই তার সম্মানের কোনো ক্ষতি হয়েছে এমন দাবি আসলে খাটে না। আজ ট্রাম্প তার জবাব দেওয়ার পর, এর বিপরীতে কথা বলার জন্য বিবিসি ১৫ জুন পর্যন্ত সময় পাবে।

ট্রাম্পের অভিযোগ, ২০২১ সালের ৬ জানুয়ারি দেওয়া তার একটি ভাষণের ভিডিও এডিট করে এমনভাবে জোড়াতালি দেওয়া হয়েছে, যেন মনে হয় তিনিই তার সমর্থকদের মার্কিন ক্যাপিটল ভবনে হামলা চালাতে বলেছিলেন। ওই দিন জো বাইডেনের জয়ের স্বীকৃতি দিতে মার্কিন আইনপ্রণেতারা সেখানে বৈঠকে বসেছিলেন।

বিবিসির বিরুদ্ধে মামলা ট্রাম্পের, চাইলেন ক্ষতিপূরণtrump 3

এই তথ্যচিত্র নিয়ে তুমুল বিতর্ক ও পক্ষপাতিত্বের অভিযোগে গত নভেম্বরে বিবিসির প্রধান নির্বাহী এবং সংবাদ প্রধান পদত্যাগ করতে বাধ্য হন।

Advertisement
Advertisement
Advertisement

শুধু বিবিসিই নয়, নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালসহ আরও বেশ কয়েকটি বড় সংবাদমাধ্যমের বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন ট্রাম্প।

সমালোচকদের দাবি, ট্রাম্প প্রশাসন বিভিন্ন সরকারি সংস্থায় সাংবাদিকদের ঢুকতে বাধা দিচ্ছে এবং সমালোচক সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে। এই কারণে সংবাদমাধ্যমগুলোও আদালতের দ্বারস্থ হয়েছে।

তবে হোয়াইট হাউজ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে উদার প্রেসিডেন্ট এবং তার সরকার সাংবাদিকদের কাজের সুযোগ আগের চেয়ে অনেক বাড়িয়ে দিয়েছে।

বিষয়: ভাষণডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টসংবাদমাধ্যমবিবিসি
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।