Advertisement

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১,৬৫৫

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১,৬৫৫
দেশে ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ছবি: ইউএনবি

দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৬৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

Advertisement

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে।

অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন ছয় মৃত্যুর ঘটনাই রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ঘটেছে।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৬৩ হাজার ৬২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৫৯ হাজার ৩৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।