রাজশাহী বিভাগ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১,৬৫৫
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ছয় মৃত্যুর ঘটনাই রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ঘটেছে।

নওগাঁয় কলেজ অধ্যক্ষের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, অধ্যক্ষকে মারধর এবং মোটরসাইকেলে আগুন ধরে দেওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।

নিখোঁজের ৭ দিন পর শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার
ওসি তরিকুল ইসলাম বলেন, একটি শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, এসব বিষয় তদন্ত করছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে তিন নদীর পানি বৃদ্ধি, পানিবন্দী ৪ হাজার ৩৫০ পরিবার
জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মো. মুসা জঙ্গী জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৪ হাজার ৩৫০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নওগাঁয় ছুরিকাঘাতে স্বর্ণকার নিহত, স্বর্ণ-টাকা ছিনতাইয়ের অভিযোগ
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বগুড়ার শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
ঘটনার পর মঙ্গলবার মধ্যরাত থেকে নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ইন্টার্ন চিকিৎসকেরা।

বগুড়ায় ‘চুরির সন্দেহে নির্যাতনে’ এক ব্যক্তির মৃত্যু
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, মঙ্গলবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “চোর সন্দেহে এক যুবককে মারধর করে হত্যা করা হয়েছে।”

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে আসছে কাল
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে যাতে মরদেহগুলো বিনা খরচে আসতে পারে।

জানাজার সময় সুরতহাল করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, পরে প্রত্যাহার
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিয়াজুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপমৃত্যুর ঘটনার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতার কারণেই সুরতহাল প্রতিবেদন তৈরি করতে তাদের পাঠানো হয়েছিল।

জয়পুরহাটে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের
ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, যাত্রীবাহী একটি ট্রেনের বগির স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীদের রক্ষা করা সম্ভব হয়েছে।

রাজশাহী বোর্ডের ফলাফলে বড় অবনতি
ফলাফলে দেখা যায়, ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ১৩ দশমিক ৪০ শতাংশ বেশি। ছেলেদের পাশের এই নিদারুণ অবনতির প্রভাব পড়েছে এই শিক্ষা বোর্ডের সার্বিক ফলাফলে।

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় পাওয়া গেছে
নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১৩ জন, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার একজন রয়েছেন।

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন
হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলী পালু জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিবেশী মো. পরশ (১৮) নামের একটি ছেলে ফরিদা খাতুনকে ছুরিকাঘাত করেন। ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পাবনায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩
সকাল প্রায় ৬টার দিকে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে সরাডাঙ্গি এলাকায় অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

নওগাঁয় বাড়ি থেকে দম্পতির মরদেহ উদ্ধার, ছেলেকে জিজ্ঞাসাবাদ
ওসি বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই দম্পতির ছেলে তাদের সঙ্গে আর্থিক বিরোধে জড়িয়েছিলেন।

সিরাজগঞ্জে যমুনা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি
ইতিমধ্যে অসংখ্য বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক বাসিন্দা নিজেদের ঘরবাড়ি খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। আবার অনেকে সবকিছু হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

নাটোরে ‘অবহেলায়’ নারীর মৃত্যু; হাসপাতাল মালিক আটক
স্বজনদের দাবি, রোববার বিকেলে রুনা বেগম স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে তাকে নাটোর সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আল-সান হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। রাত প্রায় ১১টার দিকে হাসপাতালের মালিক বাবলু রোগীর অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেন।

নাটোরে পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার
নাটোর শহরের লেংগুরিয়া এলাকা থেকে একটি পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালক কামাল রুইদাসের (৩৭) মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, সদর উপজেলার রায় আমহাটি এলাকায় নিজ বাড়ি থেকে ৬৫ বছর বয়সী মোতালেব খানের মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহীতে আম পাড়া নিয়ে বিরোধে নিহত ১
স্থানীয়দের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে মৃত নুর মোহাম্মদের ছেলে মকবুল হোসেন (৫২), তার ছেলে শাহিন আলম (৩০) এবং আরও কয়েকজন ওই বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে আবদুর রাজ্জাককে ঘুষি-লাথি ও ইট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।



