Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সিরাজগঞ্জে যমুনা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৩: ১৭
সিরাজগঞ্জে যমুনা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে যমুনা নদীর পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের বিভিন্ন চরাঞ্চলে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিস্তীর্ণ কৃষিজমি।

Advertisement

স্থানীয়দের ভাষ্য, গত কয়েক সপ্তাহ ধরে যমুনার পানি ক্রমাগত বাড়ছে। কয়েক দিন আগে নদীর পানি সামান্য কমলেও শনিবার সকাল থেকে আবারও পানি বাড়তে শুরু করে। এর ফলে নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চৌহালী, কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা।

Advertisement
Advertisement
Advertisement

কাজীপুর উপজেলার খাস রাজবাড়ি ও চর গিরীশ এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া, চৌহালীর চর সালিমাবাদ, সিরাজগঞ্জ সদরের পূর্ব বাহুকা ও কাওয়াকোলা চর এবং শাহজাদপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতিমধ্যে অসংখ্য বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

অনেক বাসিন্দা নিজেদের ঘরবাড়ি খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। আবার অনেকে সবকিছু হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

সিরাজগঞ্জ সদরের পূর্ব বাহুকা এলাকায় ভাঙন কিছুটা কমলেও চৌহালী ও কাজীপুরের চরাঞ্চলে এখনও অব্যাহত রয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে নদীতীর রক্ষার কাজ করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

স্থানীয়দের অভিযোগ, গত মাসে চৌহালী ও কাজীপুরে পৃথক দুটি ঘটনায় প্রায় ২০০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে।

তাদের দাবি, পাউবো সময়মতো ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করতে ব্যর্থ হয়। সাধারণত ভাঙন শুরু হওয়ার পরই জরুরি ব্যবস্থা নেওয়া হয়, ফলে প্রতিবছরই একই ধরনের দুর্যোগের মুখে পড়তে হয় এলাকাবাসীকে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের এক কর্মকর্তা জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যমুনার পানি ধারাবাহিকভাবে বাড়ছে।

তিনি বলেন, “নদীর তীব্র স্রোত এবং তলদেশে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।”

তবে তিনি জানান, পানির উচ্চতা বাড়লেও আপাতত বন্যার আশঙ্কা নেই। একই সঙ্গে ভাঙন নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

বিষয়: রাজশাহী বিভাগযমুনা নদীনদীভাঙনকাজীপুরসিরাজগঞ্জ সদরসিরাজগঞ্জচৌহালি
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘অদক্ষ আমলা বলব, তারা নিজেদের পেট সামলাতে ব্যস্ত’

  • ২

    সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান

  • ৩

    নেহা বোরা: ভারতের রাজনীতির নতুন পোস্টারগার্ল

  • ৪

    জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা

  • ৫

    রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের পরিবারে শোক, পিতৃহীন দুই শিশু

সম্পর্কিত
  • সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান

    সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান

    সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে।

  • জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা

    জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা

    জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

  • ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটগ্রহণ ৫ ধাপে

    ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটগ্রহণ ৫ ধাপে

    ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার কমিশন সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

  • খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

    খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

    খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার বাবুল আক্তারের ছেলে। তিনি এসএসসি পাস করে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।