Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘২৬ মেসিকে’ নিয়ে আর্জেন্টিনাকে বিদায় করবে মিশর?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৫: ২৩
‘২৬ মেসিকে’ নিয়ে আর্জেন্টিনাকে বিদায় করবে মিশর?

আর্জেন্টিনার বিপক্ষে শেষ ১৬-তে মুখোমুখি হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত হইচই ফেলে দিয়েছেন ইব্রাহিম হাসান। মিশর দলের সহকারী কোচের কণ্ঠে লিওনেল মেসিকে নিয়ে অন্যদের মত ছিল না সমীহ। হুংকার দিয়ে বলেছেন, তাদের দলে নাকি আছেন ২৬ জন মেসি!

Advertisement
Advertisement
Advertisement

মিশরের টেলিভিশন চ্যানেল সাদা আল বালাদকে দেওয়া আলোচিত সাক্ষাৎকারে ইব্রাহিম বলেছেন, “আমরা মেসিকে নিয়ে একদম ভাবছি না। আমরা খেলোয়াড়দের বলে দিয়েছি শুধু নিজেদের খেলায় মনোযোগ দিতে এবং প্রতিপক্ষের কে আছে, কে নেই এসব নিয়ে না ভাবতে। তাদের দলে একজন মেসি থাকতেই পারে, কিন্তু আমাদের আছে মোহাম্মেদ সালাহ। আমাদের স্কোয়াডে ২৬টা মেসি আছে।”

পিলে চমকানো মন্তব্যই বটে। এক মেসিতে ভর করে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্বপ্ন দেখছে টানা দুই বিশ্বকাপ জেতার। শেষ ১৬ পর্যন্ত বলতে গেলে একাই টেনেছেন দলকে। আর মিশর দলে কিনা আছেন ২৬ জন মেসি! একটু কল্পনা করুন, একটা দলের একাদশ থেকে শুরু করে বেঞ্চের সবখানেই মেসিতে সয়লাব!

নাহ, মেসি শত বছরে একবারই জন্ম নেওয়া খেলোয়াড়দের একজন। এমন বিরল প্রতিভা যদি দলে দলে থাকত, তাহলে তো তিনি আর মেসি হয়ে উঠতে পারতেন না। কিন্তু মিশর স্কোয়াডের সবাইকে মেসি ভাবছে!

Advertisement
Advertisement
Advertisement

২০২২ বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের ছোট্ট তালিকায় নিজেকে নিয়ে গেছেন মেসি। বয়স ৩৯ হলেও সেই তেজ এখনো বিদ্যমান। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে গোলের পর গোল করেছেন। ইতিমধ্যেই ৭ গোল করে আছেন গোল্ডেন বুটের লড়াইয়ে। তাই বলার অপেক্ষা রাখে না, মিশরের স্বপ্নের পথচলায় সবচেয়ে বড় বাঁধা একজনই, মেসি…

২৬ জন মেসি না থাকলেও মিশর দলে একজন আছেন, যাকে অনেক আগেই মিশরের মেসি তকমা দেওয়া হয়েছে। তিনি সালাহ। মিশরের ইতিহাসের সেরা ফুটবলার তিনিই। তার নেতৃত্বে বিশ্বকাপে প্রথমবার শেষ ১৬-তে খেলছে দলটি। লিভারপুলের সেরা ফর্মটা এখনো না দেখাতে পারলেও উজ্জীবিত করছেন মিশরকে সামনে থেকে।

সবচেয়ে খারাপ মেসি, সবার সেরাও মেসিmessi (1)

মিশর ও আর্জেন্টিনার ম্যাচে তাই সালাহ-মেসির ব্যক্তিগত লড়াইটা নতুন কিছু নয়। জাতীয় দলের জার্সিতে অবশ্য একে অন্যের বিপক্ষে খেলবেন তারা। তবে ক্লাব পর্যায়ে সাক্ষাৎ হয়েছে কয়েকবার। এর মধ্যে শেষ দ্বৈরথটা ইতিহাসে জায়গা করে নিয়েছে।

২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্প নিউয়ে সেমিফাইনালের মেসির বার্সেলোনার কাছে প্রথম লেগে ৩-০ গোলে হেরেছিল লিভারপুল। সেই ম্যাচটা খেললেও অ্যানফিল্ডে ফিরতি লেগে চোটের কারণে ছিলেন না সালাহ। দর্শক হয়ে দেখেন তার দলের ঐতিহাসিক ৪-০ গোলে জয়।

তবে সেই ম্যাচের পর কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, সালাহকে উৎসর্গ রা ‘নেভার গিভ আপ’ টি-শার্টই লিভারপুলকে বাড়তি অনুপ্রেরণা যুগিয়েছে।

মাঠে না থেকেও সালাহ যদি ইতিহাসের অন্যতম সেরা কামব্যাকের অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন, তাহলে তিনি স্বয়ং খেললে আর্জেন্টিনার কি হবে? বা সহকারী কোচ যা বলেছেন, ২৬ মেসির মিশরকে কীভাবে সামাল দিবেন লিওনেল স্কালোনি?

বাস্তবতা হল, দলে মিশরের মেসি সালাহ থাকলেও তাদের সামনে অপেক্ষা করছে ভীষণ কঠিন এক চ্যালেঞ্জ। স্কালোনির কোচিংয়ে গত সাত বছরে একশর বেশি ম্যাচ খেলে মাত্র পাঁচটিতে হেরেছে। জিতেছে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা। তার ওপর এই বিশ্বকাপে মেসিও আছেন ছন্দে।

হয়ত এই কারণেই মিশর নিজেদের সামর্থ্যে বিশ্বাস রেখে বাড়তি অনুপ্রেরণার জন্য গোটা স্কোয়াডকেই মেসিময় করে ফেলতে চাচ্ছে। আপনার প্রতিপক্ষ যখন মেসির আর্জেন্টিনা, তখন এর চেয়ে বড় অস্ত্র আর কিইবা হতে পারে। মেসির মন্ত্র জপে যদি যদি মেসিকেই বধ করা যায়, মন্দ কি!

বিষয়: মিশরআর্জেন্টিনা ফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬আর্জেন্টিনালিওনেল মেসিসালাহমোহামেদ সালাহ
সর্বশেষ
  • ১

    ‘মনের কথা’ থেকে রঙিন পর্দায় মিথুনের আধুনিক পাপেট্রি

  • ২

    সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা ফেরত পাবে তো–সংশয়ে গ্রাহকরা

  • ৩

    ডিজিটাল যুগে পুতুলনাচ: মুস্তাফা মনোয়ার থেকে মিথুনের পাপেট-পুরাণ

  • ৪

    জহির রায়হানের জীবনের মতোই ‘লেট দেয়ার বি লাইট’

  • ৫

    ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

সম্পর্কিত
  • ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ঘোষণা করেছেন, তার দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে একটি সমঝোতা প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন। ট্রাম্পের এই ঘোষণার পর দীর্ঘদিনের প্রত্যাশিত এই কূটনৈতিক মিশনটি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

  • বরিশালে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

    বরিশালে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

    বরিশালে একটি মাদরাসার একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে পরিচালকের বিরুদ্ধে। শহরের সিএন্ডবি রোডের ২২ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া তেমাথা এলাকায় তাহফিজুল মিল্লাত মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। তবে মাদরাসার পরিচালক অভিযুক্ত শফিকুল ইসলামকে বর্তমা

  • শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর বেল্টে লুকানো প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

    শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর বেল্টে লুকানো প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকার কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।

  • নিজ ঘরে পড়ে ছিল হিজড়াদের ‘গুরু মা’ মৌসুমীর মরদেহ

    নিজ ঘরে পড়ে ছিল হিজড়াদের ‘গুরু মা’ মৌসুমীর মরদেহ

    চট্টগ্রামের খুলশী এলাকায় নিজ বাসা থেকে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নগরীর খুলশী থানাধীন শহীদ মিনার কলোনির নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া মৌসুমী হিজড়া (৫৫) হিজড়াদের চট্টগ্রামের হিজড়া জনগোষ্ঠীর একটি অংশের কাছে ‘গুরু মা’ নামে পরিচিত ছিলেন বলে পুলিশ জানায়। খ