Advertisement

রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নিহত ১

টানা বৃষ্টিপাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত নারীর নাম রেনু আক্তার (৫৫)। এ ঘটনায় আহত আরও দুজন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রাঙ্গুনিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. নাজমুল হাসান চরচাকে বলেন, “ওই নারীর বাড়ি পাহাড় লাগোয়া। পাহাড় বসতঘরের ওপর ধসে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। টানা বৃষ্টির কারণে উপজেলায় পাহাড়ের কাছে ঝুঁকিপূর্ণ বসতিকারীদের সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। তাদের সরে আশ্রয়কেন্দ্রে যেতে বললেও তারা যাননি।”

রাঙ্গুনিয়া উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়া লোকজনের জন্য আটটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেখানে পাহাড় ধস হয়েছে তার কাছেই একটি আশ্রয়কেন্দ্র ছিল।

Advertisement

এর আগে টানা বৃষ্টির মধ্যে চট্টগ্রামের রহমান নগরে দেয়াল ধসে এক ব্যক্তি মারা যায়। আহত হয় আরও শিশুসহ দুজন। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে গত তিনদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মোট ৩৯৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।