
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্রান্সের আপিল আদালত কট্টর ডানপন্থী নেতা মেরিন লা পেনের পাঁচ বছরের নির্বাচনী অযোগ্যতার বিরুদ্ধে করা আপিলের রায় দিয়েছেন। আদালত তার দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল রেখে সরকারি পদে অযোগ্য থাকার মেয়াদ কমিয়েছেন।
আজ মঙ্গলবার দেওয়া এই রায়ের ফলে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লা পেনের প্রার্থী হওয়ার পথ আবারও আংশিকভাবে উন্মুক্ত হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তবে আদালত তাকে ইলেকট্রনিক নজরদারি ডিভাইস (ইলেকট্রনিক ট্যাগ) পরার নির্দেশ দিয়েছে। ইলেকট্রনিক ট্যাগ পরার শর্ত তার নির্বাচনী প্রচারণা পরিচালনায় জটিলতা তৈরি করতে পারে।
মধ্যপন্থী প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর মেয়াদ শেষ হতে এখনো এক বছরেরও কম সময় বাকি। এর মধ্যেই জনমত জরিপে লা পেনের দল ন্যাশনাল র্যালি (আরএন) এগিয়ে রয়েছে।
যদি লা পেন শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে না পারেন, তাহলে তার জনপ্রিয় সহযোগী জর্ডান বারদেলা ন্যাশনাল র্যালির প্রেসিডেন্ট প্রার্থী হবেন।
২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের ৪০ লাখ ইউরোর (প্রায় ৪৫ লাখ ৬০ হাজার আমেরিকান ডলার) বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হন লা পেন। অভিযোগ ছিল, তিনি ওই অর্থ দলীয় কর্মীদের বেতন-ভাতা পরিশোধে ব্যবহার করেছিলেন।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।