
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নাটোর সদর উপজেলায় পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আজ রোববার (২৮ জুন) সকালে নাটোর শহরের লেংগুরিয়া এলাকা থেকে একটি পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালক কামাল রুইদাসের (৩৭) মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, শনিবার সন্ধ্যায় কামাল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয় লোকজন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কামাল নিয়মিত মাদক সেবন করতেন। তার ধারণা, রাতে পুকুরপাড়ে মাদক সেবনের পর তিনি ভারসাম্য হারিয়ে দুর্ঘটনাবশত পানিতে পড়ে যেতে পারেন। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
অন্যদিকে, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রায় আমহাটি এলাকায় নিজ বাড়ি থেকে ৬৫ বছর বয়সী মোতালেব খানের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের দাবি, মোতালেব ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
তবে ওসি মঞ্জুর রহমান বলেন, মোতালেবের মৃত্যুকে ঘিরে বেশ কয়েকটি অমীমাংসিত প্রশ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, মোতালেব খানের সঙ্গে তার শরিকদের দীর্ঘদিন ধরে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলছিল।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন