
নাটোর শহরের লেংগুরিয়া এলাকা থেকে একটি পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালক কামাল রুইদাসের (৩৭) মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, সদর উপজেলার রায় আমহাটি এলাকায় নিজ বাড়ি থেকে ৬৫ বছর বয়সী মোতালেব খানের মরদেহ উদ্ধার করা হয়।

মিয়াজাকি আমের এই চড়া দামের আসল রহস্য লুকিয়ে আছে এর গুণমানের মধ্যে। এই আমগুলো তাদের অতুলনীয় মিষ্টি স্বাদ এবং মুখে দিলেই মিলিয়ে যাওয়া মালাইয়ের মতো ক্রিমি টেক্সচারের জন্য বিখ্যাত, যা একে অন্য সব জাতের আম থেকে সম্পূর্ণ আলাদা করেছে।

নাটোর সদর উপজেলার মদনহাট গ্রামে সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত ফুচকা ব্যবসায়ী শরিফুল ইসলামকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হলেও এখানে কোনো তদারকি নেই। দ্রুত সংরক্ষণ না করা হলে ঐতিহাসিক এই স্থাপনাটি একসময় পুরোপুরি হারিয়ে যেতে পারে।

নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আম চাষি মাহবুব বলেন, “এবার তো গাছে গাছে মুকুল। কুয়াশা বা বৃষ্টি নাই বলেই এত বেশি এসেছে। তবে ফাল্গুনের ঝড় হলেই কিছু মুকুল ঝরতে পারে। তারপরও ফলন অনেক ভালো হবে আশা করছি।”

নাটোরের সিংড়ায় জিয়া পরিষদ সদস্য ও কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।