
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইরান-ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে। তেহরান পাল্টা হামলা চালানোর পর নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।
একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সও ঢাকা থেকে ফ্লাইট বন্ধ রেখেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দুবাইয়ে অবস্থানরত তাদের একটি ফ্লাইট নিরাপদে রয়েছে।
এদিকে, ঢাকা থেকে দাম্মামগামী বিমান বিজি৩৪৯ ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। পরিস্থিতি উন্নতির আগে আন্তর্জাতিক রুট স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের পাল্টা আঘাতের পর অঞ্চলের আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে মধ্যপ্রাচ্যের এয়ারস্পেসে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশ থেকে গন্তব্যে যাওয়া সব ফ্লাইটেই পড়েছে।
পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত বাংলাদেশি এয়ারলাইন্সগুলো বিকল্প কোনো ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে না।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন