Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাংবাদিক রেজানুর ইসলামের গ্রেপ্তারে কিউআরএস-এর উদ্বেগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৮: ৩৩
সাংবাদিক রেজানুর ইসলামের গ্রেপ্তারে কিউআরএস-এর উদ্বেগ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের গ্রেপ্তার ও আটক হওয়ার ঘটনায় কুইক রেসপন্স সাপোর্ট (কিউআরএস) গভীর উদ্বেগ প্রকাশ করছে। কিউআরএস হলো সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, আদিবাসী অধিকারকর্মী এবং শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম, যা অধিকারভিত্তিক সংগঠন ভয়েস-এর সহায়তায় গঠিত হয়েছে।

Advertisement

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে গত শুক্রবার (১৯ জুন) রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে আজ রোববার বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন প্রদান করেন। মামলাটি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ নিয়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের সূত্রে দায়ের করা হয়েছে। রেজানুর ইসলামের পাশাপাশি পত্রিকাটির আরও কয়েকজন সাংবাদিক ও কর্মীকেও মামলায় আসামি করা হয়েছে।

কিউআরএস মনে করে, মানহানি, ভুল তথ্য প্রচার, চাঁদাবাজি বা পেশাগত অসদাচরণের অভিযোগ থাকলে তা অবশ্যই ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও নিষ্পত্তি করা উচিত। প্রকাশিত প্রতিবেদনের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি আইনের প্রয়োগ গণমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জনস্বার্থে সাংবাদিকতাকে নিরুৎসাহিত করতে পারে। সংস্থাটি বলেছে, বিশেষ ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় কেউ দোষী সাব্যস্ত হলে গ্রেপ্তার হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘটনা সাংবাদিকদের পেশাগত কাজের কারণে গ্রেপ্তার, আটক এবং দীর্ঘমেয়াদি আইনি অনিশ্চয়তার ঝুঁকি তৈরি করে। এ ধরনের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতাকে দুর্বল করতে পারে, অনুসন্ধানী সাংবাদিকতাকে সীমিত করতে পারে এবং এতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত করার ভূমিকা বাধাগ্রস্ত হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

আইনি কার্যক্রমের প্রতিটি ধাপে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অধিকার পূর্ণভাবে সম্মান করতে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার নিশ্চয়তা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানায় কিউআরএস। এছাড়া সংস্থাটি প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে সম্পর্কিত যেকোনো অভিযোগ এমনভাবে নিষ্পত্তি করার অনুরোধ করে, যাতে মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে সাংবিধানিক অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।

বিষয়: দুর্নীতিসংবাদকর্মীমামলাসংবাদমাধ্যমগ্রেপ্তারসাংবাদিকগণমাধ্যম
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।