
টাকা ধার করে মরিয়মের মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালের গিয়ে দেখা যায়, নিহত মরিয়মের ফুফা সিকান্দার এবং মরিয়মের বাবা ফোন করে কয়েকজনকে টাকার জন্য বলছে।
চরচা ডেস্ক

নেপালের কমিউনিস্ট পার্টির (ইউনিফায়েড মার্ক্সবাদী-লেনিনবাদী) তৃতীয় কেন্দ্রীয় কমিটির বৈঠকে দলের চেয়ারম্যান কে পি শর্মা ওলি ‘দল পুনর্গঠন, গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় নতুন অঙ্গীকার’ শিরোনামে একটি রাজনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেছেন। প্রতিবেদনে তিনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।
৫ মার্চের নির্বাচনে দলের পরাজয় এবং গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বরের ঘটনাবলির পর্যালোচনা করে ওলি বলেন, এসব বিপর্যয়ের পেছনে ছিল বাহ্যিক ঘেরাও, ডিজিটাল মাধ্যমে চরিত্রহনন এবং দলের অভ্যন্তরীণ দুর্বলতা।
নেপালের প্রথম অনলাইন নিউজপোর্টাল নেপাল নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ওলি তার পদত্যাগের দাবিকে ‘অসময়ের সুর’ এবং দলকে ‘পুনর্গঠন’-এর দাবিকে অযৌক্তিক হিসেবে আখ্যায়িত করে বলেন, “নেতৃত্ব হস্তান্তর হতে হবে একটি পরিকল্পিত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে। বয়সের হিসাব বা বাইরের চাপের কারণে আকস্মিকভাবে নেতৃত্ব ছাড়ার মাধ্যমে তা হওয়া উচিত নয়।”
নেপালের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন ভূরাজনৈতিক কারসাজির বিরুদ্ধেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে তিনি দলীয় ঐক্য ও মানুষের আস্থা পুনর্গঠনে ডিজিটাল কাঠামো পুনর্গঠন, জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং পরিকল্পিতভাবে তরুণ নেতৃত্ব গড়ে তোলাসহ ১৫টি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজের রূপরেখা তুলে ধরেন।

টাকা ধার করে মরিয়মের মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালের গিয়ে দেখা যায়, নিহত মরিয়মের ফুফা সিকান্দার এবং মরিয়মের বাবা ফোন করে কয়েকজনকে টাকার জন্য বলছে।

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু; মৃত বেড়ে ১০৬৩
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছেন।

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।

পারমাণবিক সক্ষমতায় আরও এগিয়েছে উ.কোরিয়া
২০২৬ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির প্রকাশ্য উৎস বিশ্লেষণ থেকে তিনটি প্রধান শিক্ষা পাওয়া যায়। প্রথমত, উত্তর কোরিয়া তার মূল ৫ মেগাওয়াট চুল্লিতে নিরবচ্ছিন্নভাবে প্লুটোনিয়াম চক্র চালিয়ে যাচ্ছে।