Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মার্কিন যুদ্ধজাহাজে নিজেদের মধ্যে সংঘর্ষে নিহত ৭ সেনা, দাবি ইরানের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৬: ০৮
মার্কিন যুদ্ধজাহাজে নিজেদের মধ্যে সংঘর্ষে নিহত ৭ সেনা, দাবি ইরানের
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। ছবি: রয়টার্স

দীর্ঘমেয়াদী মোতায়েনকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র ক্ষোভের জের ধরে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের ৭ জন মার্কিন নৌসেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত এক খবরে এ দাবি করা হয়।

Advertisement

মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, রণতরীর সেনাসদস্যদের মাঝে ক্রমবর্ধমান এই অসন্তোষ মার্কিন সামরিক বাহিনীর ভেতরের চরম মানসিক ও কৌশলগত চাপের বিষয়টিই স্পষ্ট করে তুলেছে।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি একটি সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, জাহাজে দীর্ঘদিন মোতায়েন থাকার প্রতিবাদে সেনাসদস্যদের পরিবারগুলো ক্ষোভ প্রকাশ করার পর, পরিস্থিতি সামাল দিতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা বিমানবাহী রণতরীটিতে আসেন। সেনাসদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় সেই উপদেষ্টা দুয়ো ধ্বনির (তিরস্কার) শিকার হন এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারা হয়।

সূত্রটির দাবি অনুযায়ী, এই বাকবিতণ্ডা একপর্যায়ে সেনাসদস্যদের নিজেদের মধ্যে হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে ছুরি ও বিভিন্ন ধারালো অস্ত্রের ব্যবহারে ৭ জন সেনাসদস্য প্রাণ হারান এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। ঘটনাটির পর থেকে রণতরীটির অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ও অস্থিতিশীল অবস্থায় রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইউএসএস আব্রাহাম লিংকন গত ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে। ইরানের ওপর ‘অবৈধ’ নৌ-অবরোধ বহাল রাখাই মূলত জাহাজটির প্রধান দায়িত্ব। গত জুলাইয়ে ওমানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি বাদে আধুনিক ইতিহাসে টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থানের রেকর্ড গড়েছে এই রণতরী, যা যেকোনো মার্কিন বিমানবাহী রণতরীর ক্ষেত্রে দীর্ঘতম ধারাবাহিক মোতায়েনের ঘটনা।

তবে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এই অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করা হয়নি।

বিষয়: নিহতযুক্তরাষ্ট্রযুদ্ধজাহাজসংঘর্ষমার্কিন সেনাইরান
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।