Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম বাঁচাতে সাড়ে ৬ হাজার কোটি টাকা দেবে সরকার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১২: ০৩
জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম বাঁচাতে সাড়ে ৬ হাজার কোটি টাকা দেবে সরকার
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জনতা ব্যাংকের কার্যক্রম চালু রাখতে বড় অঙ্কের মূলধনসহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এ জন্য সর্বোচ্চ ২০০ কোটি দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকার বেশি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। দেশটিতে ব্যাংকটির আর্থিক ভিত্তি শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

জনতা ব্যাংক সূত্র চরচাকে এ তথ্য নিশ্চিত করেছে। পরিচয় প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, সরকারের কাছ থেকে মূলধনসহায়তার আশ্বাস পাওয়া গেছে। ব্যাংকটির ইউএই কার্যক্রম চালু রাখার বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে ইউএইতে ব্যাংকটির মূলধন ঘাটতি পূরণে প্রায় ১ হাজার কোটি টাকা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এতে সন্তুষ্ট হয়নি দেশটির কেন্দ্রীয় ব্যাংক। পরে জনতা ব্যাংকের আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে আরও মূলধন জোগানের শর্ত দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার নতুন করে বড় অঙ্কের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

সিগারেটের ব্যান্ডরোল: রাজস্ব আদায়ে খাওয়াচ্ছে ঘোলsmoking_cigerrete

গত ২৩ সেপ্টেম্বর ইউএইর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সই করা একটি আনুষ্ঠানিক প্রতিশ্রুতিপত্র পাঠানো হয়। এতে জনতা ব্যাংকের প্রধান কার্যালয় ও সামগ্রিক মূলধনভিত্তি শক্তিশালী করতে সর্বোচ্চ ২০০ কোটি দিরহাম বা সমপরিমাণ অর্থের ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছেঅ

ইউএইতে প্রয়োজনীয় পরিমাণ পরিশোধিত মূলধন সংরক্ষণ করতে না পারায় জনতা ব্যাংকের শাখাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ইউএইর নিয়ম অনুযায়ী, দেশটিতে জনতা ব্যাংকের পরিশোধিত মূলধন থাকার কথা ৪০ কোটি দিরহাম। কিন্তু ব্যাংকটির মূলধন ছিল মাত্র ১০ কোটি দিরহাম। ফলে প্রয়োজনীয় মূলধনের তুলনায় ঘাটতি দাঁড়ায় ৩০ কোটি দিরহাম।

এই পরিস্থিতিতে দেশটিতে ব্যাংকটির কার্যক্রম চালু রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ইউএইর কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বরে সরকার জনতা ব্যাংককে ৮ কোটি ১৬ লাখ ৭৭ হাজার ১০৪ মার্কিন ডলার পাঠানোর নির্দেশ দেয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৩ কোটি টাকা।

সরকারের এই তাৎক্ষণিক পদক্ষেপে ইউএইতে জনতা ব্যাংকের চারটি শাখার কার্যক্রম চালু রাখার সুযোগ তৈরি হয়। শাখাগুলো রয়েছে আবুধাবি, দুবাই, শারজাহ ও আল আইনে।

তবে প্রতিশ্রুতিপত্রে সর্বোচ্চ ২০০ কোটি দিরহাম সহায়তার কথা বলা হলেও পুরো অর্থ কখন এবং কীভাবে দেওয়া হবে, তা স্পষ্ট নয়।

বিষয়: জনতা ব্যাংকআরব আমিরাতবাংলাদেশিবাংলাদেশঅর্থ অনুদানঅর্থনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

  • ২

    ‘জুলাই গণঅভ্যুত্থানের পর কিছু জঙ্গি পালিয়েছিল, কে সহযোগিতা করেছে?’

  • ৩

    সংবাদমাধ্যমের স্বাধীনতা: যেখানে তলে তলে টেম্পু চলে!

  • ৪

    কুয়েতে সড়কে ময়লা ফেলায় এক প্রবাসী বাংলাদেশি ট্রাকচালক গ্রেপ্তার

  • ৫

    যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ মেকানিক নিহত

সম্পর্কিত
  • যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ মেকানিক নিহত

    যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ মেকানিক নিহত

    রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের কাছের সড়কে দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ফালু মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

  • চুয়েটে আন্দোলন অব্যাহত, উপাচার্যসহ ১১ জন অবরুদ্ধ

    চুয়েটে আন্দোলন অব্যাহত, উপাচার্যসহ ১১ জন অবরুদ্ধ

    শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিজ কার্যালয়ে গত ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ আছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমসহ ১১ জন।

  • ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

    ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

    পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় ইউসুফ খান প্লাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এখনো আগুন নেভানোর কাজ চলছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

  • রিয়াদের আকাশপথ ফাঁকা, বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ

    রিয়াদের আকাশপথ ফাঁকা, বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ

    বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের হিসাব অনুযায়ী, সৌদি আরবের সব বিমানবন্দর মিলিয়ে ফ্লাইট বাতিলের হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৪ শতাংশে।