Advertisement

‘বাংলাদেশ সরকার নিয়ে শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

‘বাংলাদেশ সরকার নিয়ে শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত’
সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনকে ঘিরে অবস্থান স্পষ্ট করেছে ভারত।

Advertisement

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। সেখানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, সেগুলোকে ভারত সমর্থন করে না।

আজ শুক্রবার এক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ৫ আগস্ট অনুষ্ঠিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজন করা হয়েছিল। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের ভূমিকা ছিল না। বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে ওই অনুষ্ঠানে যেসব মন্তব্য করা হয়েছে, সেগুলো ভারত সরকার সমর্থন করে না।

ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল আরও জানান, ভারত সরকার ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্য সমর্থন করে না এবং এ বিষয়ে তার দেশের সরকারের কোনো আনুষ্ঠানিক সম্পৃক্ততা নেই।

Advertisement

এদিকে একই মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও কয়েকটি আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়েও কথা বলে। এর মধ্যে ছিল বিদেশি অর্থায়নসংক্রান্ত বিধিনিষেধের ক্ষেত্রে ভারতের সংসদের সার্বভৌমত্ব, লোহিত সাগর দিয়ে চলাচলকারী ভারতীয় জাহাজের নিরাপত্তা ব্যবস্থা এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক।

দুদিন আগে নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। যে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয় তার দ্বিতীয় বর্ষপূর্তির দিনই ওই অনুষ্ঠান হয়।