Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

হাদিকে গুলি: মোটরসাইকেলটি চালাচ্ছিলেন কে?

সামদানী হক নাজুম

সামদানী হক নাজুম

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১: ১৭
হাদিকে গুলি: মোটরসাইকেলটি চালাচ্ছিলেন কে?

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেলটির চালকের পরিচয় মিলেছে। এরইমধ্যে মোটরসাইকেলটির মালিককে আটক করেছে র‍্যাব।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হাদির ওপর যে মোটরসাইকেল থেকে গুলি ছোড়া হয় সেটি হোন্ডা কোম্পানির হরনেট সিরিজের।

Advertisement
Advertisement
Advertisement

একাধিক তদন্ত সংশ্লিষ্ট সূত্র চরচাকে জানিয়েছে, ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর হোসেন নামের এক ব্যক্তি। তিনি মোহম্মদপুর এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগের কর্মী। তার বাড়ি রংপুর। ঘটনার দিন শুক্রবার সকালে মতিঝিল এলাকায় হাদির জনসংযোগে তাকে লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটকcctv footage of hadi

তবে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনায় ব্যবহার হওয়া মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে আটক করেছে র‍্যাব। এরই মধ্যে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ রোববার সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, হাদির ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তিনি বলেন, ‘‘আব্দুল হান্নানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসমান হাদির পরিবার বা সহকর্মীদের কেউ একটি মামলা করলে মোটরসাইকেল মালিককে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’’

এর আগে, শনিবার মধ্যরাতে র‍্যাবের দায়িত্বশীল একটি সূত্র ওসমান হাদির মাথায় গুলি করা ‘শ্যুটার’ ফয়সাল করিম মাসুদের একাধিক সহযোগীকে আটকের দাবি জানায়।

‘শ্যুটার’ ফয়সালের একাধিক সহযোগিকে আটকের দাবি র‍্যাবেরcctv footage of hadi

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২১ মিনিটে রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ওসমান হাদি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা অন্তত আশঙ্কাজনক।

শুক্রবার তার ওপর গুলি চালানোর পরপরই ঘটনাস্থল ও আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত সংশ্লিষ্টরা। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের ব্যবহার করা হোন্ডা হর্নেট সিরিজের মোটরসাইকেলটি চিহ্নিত হয়। একই সঙ্গে হামলাকারী এবং মোটরসাইকেল চালকের পরিধেয় পোশাকের রং, ধরন সম্পর্কে ধারণা পায় পুলিশ। পরে রাতে ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শ্যুটারের স্পষ্ট ছবি মেলে। তারপর ডিএমপির অপরাধী ডেটাবেইজ থেকে ফয়সালের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

বিষয়:

রাজধানীঢাকাচিকিৎসাওসমান হাদিঅপরাধ
১

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তা চাইল নেপাল

২

লোডশেডিংয়ে নতুন রেকর্ডের পথে দেশ

৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনো যানবাহনের দীর্ঘ সারি

৪

রাজধানীতে দুই ‘ছিনতাইকারীর দ্বন্দ্ব’, ছুরিকাঘাতে নিহত এক

৫

ইজিবাইক চালকদের হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ

সম্পর্কিত

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তা চাইল নেপাল

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তা চাইল নেপাল

আবহাওয়ার খারাপ হওয়ার কারণে নেপালে আজ শনিবার উদ্ধার ও তল্লাশি অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তাও প্রয়োজন বলে জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনো যানবাহনের দীর্ঘ সারি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনো যানবাহনের দীর্ঘ সারি

নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের ২৩ কিলোমিটার এলাকাজুড়ে এখনো যানবাহনের ধীরগতি রয়েছে। এই অংশের কোথাও কোথাও যানজটও সৃষ্টি হতে দেখা গেছে। সংস্কারকাজের জন্য মহাসড়কের এক লেন বন্ধ করে অপর লেন দিয়ে যানবাহন চলাচল করে। ফলে ধীরে ধীরে মহাসড়কে য

রাজধানীতে দুই ‘ছিনতাইকারীর দ্বন্দ্ব’, ছুরিকাঘাতে নিহত এক

রাজধানীতে দুই ‘ছিনতাইকারীর দ্বন্দ্ব’, ছুরিকাঘাতে নিহত এক

রাজধানীর কদমতলীতে দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে একজন নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। কদমতলী থানার উপপরিদর্শক (

ইজিবাইক চালকদের হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ

ইজিবাইক চালকদের হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ

চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের হামলার প্রতিবাদে জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠা