Advertisement

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার বিকেল ৫টা ১১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

Advertisement

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় , ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য আসামের উদালগুড়িতে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।