Advertisement

ইরানের ১৪০ সামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ইরানের ১৪০ সামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে চলতি সপ্তাহে ইরানে তৃতীয় দফা হামলা করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

Advertisement

এবারের অভিযানে ইরানের প্রায় ১৪০টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেন্টকম জানায়, স্থল ও সমুদ্রভিত্তিক ফাইটার এয়ারক্রাফট, ড্রোন এবং যুদ্ধজাহাজ থেকে নিখুঁতভাবে নিক্ষেপ করা যুদ্ধাস্ত্রের (প্রিসিশন মিউনিশন) সাহায্যে এই হামলা চালানো হয়।

মার্কিন বাহিনীর আঘাতহানা এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদ মজুত রাখার সুবিধা, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র।

Advertisement

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচলকারী বেসামরিক নাবিক এবং বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাস করার অংশ হিসেবে, তিন রাতের অভিযানে ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মার্কিন বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম দাবি করেছে, এই উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। তবে আইআরজিসির দাবি, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ এবং ‘এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ থাকবে।