Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কিয়েভের প্রধান সড়কে হাজার হাজার মানুষের বিক্ষোভ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৫: ০৮
কিয়েভের প্রধান সড়কে হাজার হাজার মানুষের বিক্ষোভ
ইউক্রেনের প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে কিয়েভে বিক্ষোভ মিছিল। ৩১ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

যুদ্ধকালীন সময়ে সামরিক খাতে প্রযুক্তিগত উদ্ভাবনের নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব পাওয়া ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পুনর্বহালের দাবিতে শুক্রবার রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। এর মাধ্যমে তারা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়ে দিয়েছেন, ফেদোরভকে অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে জনবিরোধিতা এখনো প্রবল।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধকালীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া ফেদোরভকে জুলাইয়ের মাঝামাঝি এক আকস্মিক সরকারি রদবদলে অপসারণ করা হয়। এ সিদ্ধান্তের পক্ষে সরকার স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি।

এরপর থেকে ফেদোরভকে পুনর্বহালের দাবিতে ইউক্রেনীয়রা প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে নিয়মিত সমাবেশ করছেন। অন্য কোনো সরকারি পদ গ্রহণে ফেদোরভের অস্বীকৃতিও এ দাবিকে আরও জোরালো করেছে।

Advertisement
Advertisement
Advertisement

তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত ৪০ বছর বয়সী ওলেক্সান্দর বলেন, "কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু কেন নেওয়া হলো তার ব্যাখ্যা কেউ দিতে পারবে না, এটা আমার ভালো লাগে না।"

জেলেনস্কি প্রথমে বলেছিলেন, তৎকালীন সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কির সঙ্গে বড় ধরনের দ্বন্দ্বের কারণেই ফেদোরভকে সরানো হয়েছে। তবে জনচাপের মুখে এক সপ্তাহ পর সিরস্কিকেও বরখাস্ত করা হয়।

ইউক্রেনে রাজপথে কেন বিক্ষোভকারীরা?Participants hold signs and shout slogans during a rally to protest–Reuters

এরপর জল্পনা শুরু হয়, প্রতিরক্ষা খাতে কথিত দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কারণেই ফেদোরভকে সরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফেদোরভের মন্তব্যে সেই ধারণা আরও জোরালো হয়, যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে শুক্রবার বিক্ষোভকারীরা কিয়েভের ঐতিহাসিক কেন্দ্র দিয়ে মিছিল করে রাজধানীর প্রাণকেন্দ্র খ্রেশচাতিক সড়কে জড়ো হয়।

অনেক ইউক্রেনীয় প্রশ্ন তুলেছেন, সোভিয়েত আমলের সামরিক কাঠামোকে প্রযুক্তিনির্ভর আধুনিক বাহিনীতে রূপান্তর ছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয় সম্ভব কি না। ফেদোরভ এ রূপান্তরের অন্যতম প্রবক্তা হিসেবে পরিচিত ছিলেন।

এখন পর্যন্ত জেলেনস্কি তার সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি। তিনি দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার ভারপ্রাপ্ত প্রধান ইয়েভহেনি খমারাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ইউক্রেনের আইন অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রীর পদটি অবশ্যই একজন বেসামরিক ব্যক্তির জন্য সংরক্ষিত।

বিক্ষোভের অন্যতম সংগঠক এবং সামরিক বাহিনীর সাবেক সদস্য দিমিত্রো কোজিয়াতিনস্কি বলেন, প্রতিরক্ষা খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে জেলেনস্কির উচিত ফেদোরভকে অন্তত এক বছর সময় দেওয়া, এরপর তার কাজের মূল্যায়ন করা।

বিষয়: ইউক্রেনমন্ত্রীবিক্ষোভরাশিয়াপ্রতিরক্ষা মন্ত্রণালয়ভলোদিমির জেলেনস্কিইউক্রেন যুদ্ধইউরোপ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।