Advertisement

আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন

ইরানের সবচেয়ে পবিত্র মাজার শরীফে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়েছে। খামেনির জন্মস্থান ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে এই মাজার অবস্থিত। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানা যায়।

Advertisement

খামেনির দাফনকে কেন্দ্র করে হাজারো মানুষ সড়কে নেমে এসেছেন।

অনেককে ইরানের জাতীয় পতাকা হাতে দেখা গেছে। আবার কিছু মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বানসংবলিত প্ল্যাকার্ডও বহন করছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই গত ফেব্রুয়ারিতে আলী খামেনি নিহত হন।

Advertisement

আজ দাফনের মধ্য দিয়ে টানা ছয় দিন ধরে চলা শোক অনুষ্ঠান শেষ হচ্ছে।