Advertisement

শ্রমিক সমাবেশে যোগ দিলেন তারেক রহমান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

শ্রমিক সমাবেশে যোগ দিলেন তারেক রহমান

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

আজ শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে পূর্ব নির্ধারিত এই কর্মসূচিতে যোগ দিয়ে সমাবেশের আসন গ্রহণ করেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উপস্থিত নেতা-কর্মীদের বাঁধভাঙ্গা উচ্ছাস দেখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও সমাবেশ মঞ্চে উঠে উপস্থিত নেতা-কর্মীদের হাত নেড়ে স্বাগত জানান। এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারাও এতে বক্তব্য রাখবেন।

Advertisement