চরচা প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টায় কেরানীগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ের সামনে তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে হাসান মোল্লার পেটের বাম দিকে একটি গুলিবিদ্ধ হয়। পরে রাতেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই রাকিব চরচাকে বলেন, “ভাই গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢামেক হাসপাতালে তার অস্ত্রোপচার করে পেটের ভেতর থেকে গুলি বের করা হয়। পরে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা চলছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে ভাই মারা যান।”
এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি বলেও জানিয়েছেন রাকিব।
তবে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, “এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। দুর্বৃত্তদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ওসি সাইফুল।
বিএনপি নেতা হাসান মোল্লার ভাই রাকিব হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে হাসান মোল্লা একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের হিরো চেয়ারম্যানের বাড়ির কাছে একটি রাজনৈতিক কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেল এসে তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হাসান মোল্লা কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত আলী আজম মোল্লার ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।