Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মেসি শুরু থেকেই নয়– ঘোষণার পেছনের কারণটা মন ভরিয়ে দেবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২৩: ২৩
মেসি শুরু থেকেই নয়– ঘোষণার পেছনের কারণটা মন ভরিয়ে দেবে

লিওনেল মেসি কি আগামীকাল শুরু থেকেই খেলবেন?

Advertisement

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে একেবারে প্রথম প্রশ্নই এটি।

জর্ডানের বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৮টায় ম্যাচে আর্জেন্টিনার তো তেমন কিছু পাওয়ার কিংবা হারানোর নেই, ম্যাচটা ঘিরে যা আগ্রহ এই প্রশ্নটাতেই লুকিয়ে। কিন্তু কোচ হয়ে স্কালোনি এই প্রশ্নের উত্তরে হ্যাঁ কিংবা না কোনোটাই তো সরাসরি বলে দেওয়ার কথা নয়। কৌশল গোপন রাখতে হবে না! কিন্তু স্কালোনি জানিয়ে দিলেন - মেসি আগামীকাল শুরু থেকেই নামছেন না।

তা হয়তো অনুমিতই ছিল। কিন্তু স্কালোনি এভাবে ভরা মজলিশে তথ্যটা জানিয়ে দিলেন কেন? পেছনের কারণটাতে জড়িয়ে আর্জেন্টিনার ফুটবলে একাল-সেকাল-ত্রিকাল দেখা এক জ্যেষ্ঠ সাংবাদিকের প্রতি আর্জেন্টিনা কোচের অগাধ শ্রদ্ধা আর ভালোবাসার গল্প।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ সম্মেলন মঞ্চ থেকে নেমে কিংবদন্তি সাংবাদিক এনরিকের সঙ্গে ছবি তোলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। ছবি: এএফএ
সংবাদ সম্মেলন মঞ্চ থেকে নেমে কিংবদন্তি সাংবাদিক এনরিকের সঙ্গে ছবি তোলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। ছবি: এএফএ

প্রশ্নকর্তা সাংবাদিকের নাম – এনরিকে মাকায়া মার্কেস। ৯১ বছরের তরুণ! তরুণ, কারণ - এ বয়সেও বিশ্বকাপ কাভার করতে চলে গেছেন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপ কাভার করার শুরু সেই ১৯৫৮ থেকে শুরু – ব্রাজিল কিংবদন্তি পেলের প্রথম বিশ্বকাপ! সেই থেকে ‘দাদু’ এনরিকে ছুটে চলেছেন অবিরত। নিজ মাটিতে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ, দিয়েগো মারাদোনার হাত ধরে আর্জেন্টিনার জার্সিতে দ্বিতীয় তারার গল্প, তার ৩৬ বছর পর মেসির হাত ধরে আর্জেন্টিনার আক্ষেপের অবসান – সবই দেখা চোখজোড়া নিয়ে এনরিকে এবার গেছেন তার সাংবাদিকতা জীবনের ১৮তম বিশ্বকাপে।

জর্ডান ম্যাচের আগে আজ আর্জেন্টিনার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনিকে প্রথম প্রশ্নটা করতে দেওয়া হলো তাকে। সাংবাদিকদের মধ্যে সবার সামনের সারিতে বসা এনরিকে প্রশ্ন করছেন দেখতে পেয়েই আবেগী হয়ে পড়লেন স্কালোনি। প্রশ্ন শুনলেন। জবাবে যা বললেন আর্জেন্টিনা কোচ, তাতে মাঠের বাইরের এক কিংবদন্তির প্রতি সম্মান ঠিকরে পড়ল প্রতিটি শব্দে।

‘এনরিকে, আপনাকে এখানে দেখতে পাওয়া, আপনার কাছ থেকে প্রশ্ন পাওয়া আমার জন্য অনেক অনেক সম্মানের। এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ১৮টা বিশ্বকাপ কাভার করা অবিশ্বাস্য এক ব্যাপার! আপনাকে এত লম্বা সময় ধরে চিনি যে আপনার কাছ থেকে প্রশ্ন পেয়ে খুব গর্ব বোধ হচ্ছে! (অন্যদের দিকে তাকিয়ে) আর্জেন্টিনায় যখন খেলতাম, উনাকে (টিভিতে) নিয়মিতই দেখতাম। (এনরিকের উদ্দেশে) আপনি যখনই কিছু বলেছেন…আপনি আমাদের সবার কাছে একজন কিংবদন্তি ছিলেন, এখনও তা-ই আছেন’ – স্কালোনির আবেগী কণ্ঠে উত্তরের শুরু।

এরপর স্কালোনি এমন কিছু করলেন, যা তিনি সাধারণত করেন না। এবং সেটা জানিয়েই এনরিকের প্রশ্নের উত্তরটা দিলেন আর্জেন্টিনা কোচ, ‘আপনার প্রশ্নের উত্তরটা আমি দেব – লিও (মেসি) বেঞ্চে থাকবে। (হেসে) আপনি প্রশ্ন করেছেন বলেই উত্তরটা সরাসরি দিচ্ছি, অন্য কেউ হলে এড়িয়ে যেতাম। আপনার এটা প্রাপ্য। দলের অন্যদের নাম আমি মনে মনেই রাখছি, তবে লিও-র ব্যাপারটা বলে দিলাম আপনাকে। লিও পরে নামবে। একাদশ আমি ঠিক করে ফেলেছি, কিন্তু সেটা আগামীকাল ঘোষণা করব, এনরিকে। প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনি বিশ্বকাপটা উপভোগ করবেন।’

উত্তরের শেষে মঞ্চ থেকে নেমে এনরিকেকে জড়িয়ে ধরেন স্কালোনি। ছবি তুলেছেন।

কিংবদন্তিদের সম্ভবত এভাবেই সম্মান জানাতে হয়!

বিষয়: ফিফা বিশ্বকাপ ২০২৬লিওনেল স্কালোনিআর্জেন্টিনা ম্যাচসাংবাদিকলিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবল
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।