চরচা ডেস্ক

ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের যেকোনো অনুপ্রবেশ মোকাবিলায় ‘সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি’ রয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারিভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আইআরজিসির বিবৃতির বরাতে সংবাদ সংস্থা তাসনিম জানায়, সশস্ত্র বাহিনীর অব্যাহত সতর্কতা এবং ধারাবাহিক প্রস্তুতি দেশের টেকসই নিরাপত্তার নিশ্চয়তা দেয়। এই প্রস্তুতি সব ধরনের অপারেশনাল ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বজায় রাখা হচ্ছে।
আইআরজিসি স্থলবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রুহোল্লাহ নুরি বলেন, “ইরানি বাহিনী শত্রুপক্ষের যেকোনো অনুপ্রবেশ তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে প্রস্তুত।”
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, জাতীয় স্বার্থের ভিত্তিতেই কূটনীতি ও প্রতিরক্ষা পরিচালনা করছে ইরান। তিনি বলেন, “আমি ‘যুদ্ধ অথবা কূটনীতি’- এই দ্বৈত ধারণা প্রত্যাখ্যান করি। কূটনীতি এমন একটি মাধ্যম, যার মাধ্যমে আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করি; যুদ্ধও একইভাবে একটি উপায়।”
ইসমাইল বাঘাই বলেন, “সশস্ত্র বাহিনী প্রতিরক্ষার ক্ষেত্রে যেমন দৃঢ় রয়েছে, ঠিক তেমনি কূটনীতিকদেরও প্রতিপক্ষের কৌশল ও চাপের মধ্যেও আলোচনার মাধ্যমে দেশের অধিকার ও স্বার্থ রক্ষার দায়িত্ব পালন করতে হবে।”