Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভেনেজুয়েলার সীমান্তে কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯: ১৭
ভেনেজুয়েলার সীমান্তে কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ক্রুসহ ১৫ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলটি ভেনেজুয়েলার সীমান্তের খুব কাছাকাছি, পাহাড়ি ও দুর্গম অঞ্চলে।

Advertisement

স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা সাতেনা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ভেঙে পড়া উড়োজাহাজ ছিল একটি বিচক্রাফ্ট ১৯০০ টুইন-প্রপেলার বিমান।

বিস্তারিত তথ্য না দিয়ে উড়োজাহাজ সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, ওই ফ্লাইটটি ‘মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে’। এই অঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষটি খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।

Advertisement
Advertisement
Advertisement

উড়োজাহাজ সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ফ্লাইট এনএসই ৮৮৪৯ বুধবার কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে। এতে ১৩ যাত্রী ও দুজন ক্রু ছিলেন।

উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ নিহত ৫ajit pawar

বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল উড়োজাহাজটির। তবে অবতরণের নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সরকারি তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।

উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই পাহাড়ি এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়। যাত্রীদের স্বজনদের তথ্য জানাতে একটি হটলাইনও চালু করা হয়। কলম্বিয়ার সশস্ত্র বাহিনী উদ্ধার অভিযানে সহায়তা করছে।

কুকুতা অঞ্চলটি পাহাড়ি এলাকা। সেখানকার আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল। এর কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা গোষ্ঠী, ন্যাশনাল লিবারেশন আর্মি দ্বারা নিয়ন্ত্রিত।

বিষয়: উড়োজাহাজনিহতবিধ্বস্তকলম্বিয়াভেনেজুয়েলা
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।