Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জাতিসংঘে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪২
জাতিসংঘে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক পৌঁছানোর পর এক সংবাদ সম্মেলনে কথা বলেন মাহ্দী আমিন। ছবি: বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহ্দী আমিন।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল সোমবার রাত ৯টায় ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, “দেশপ্রেম, আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের ভবিষ্যৎ রূপকল্প কী হওয়া উচিত, কীভাবে বাংলাদেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে হবে এবং কীভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা যাবে, সেগুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।”

মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ঐতিহাসিক সফরে নিউইয়র্কে এসেছেন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, যা একটি ইতিহাসের অংশ।

Advertisement
Advertisement
Advertisement
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানPM UNGA

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তার ভাষণ উপস্থাপন করবেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত সংক্ষিপ্ত উল্লেখ করে উপদেষ্টা বলেন, অতীতের ধারা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে অত্যন্ত স্বল্প সময়ের জন্য তিনি এই সফরে এসেছেন। যাতায়াতের দুই দিন বাদে মাঝখানে মাত্র চার কর্মদিবস তিনি নিউইয়র্কে অবস্থান করবেন এবং বেশ কিছু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

সফরের বহর সম্পর্কে মাহ্দী আমিন বলেন, “প্রধানমন্ত্রী সনাতনী ধারা সম্পূর্ণ ভেঙে দিয়ে খুব সংক্ষিপ্ত এই সফরে ছোট্ট একটি বহর নিয়ে এসেছেন। আনুষ্ঠানিকভাবে এখানে মাত্র ৩৫ জন রয়েছেন। এর পাশাপাশি শুধু অত্যাবশ্যকীয় মিডিয়া, নিরাপত্তা ও ব্যক্তিগত স্টাফ রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এসেছেন।”

মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সফর শুরু হচ্ছে জানিয়ে তিনি বলেন, সকাল ৯টায় তিনি জাতিসংঘ সদর দপ্তরে উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন, যেখানে সব দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত থাকবেন।

এর আগে সকালে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে একটি ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বিষয়: প্রধানমন্ত্রীমানুষজাতিসংঘজাতিসংঘ সাধারণ পরিষদনিউইয়র্কতারেক রহমান
সর্বশেষ
  • ১

    এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিততেও ব্যর্থ বাংলাদেশ

  • ২

    জাতিসংঘে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

  • ৩

    জাতিসংঘে ভাষণ, ইতিহাসে জিয়া পরিবার

  • ৪

    ‘জীবন নদীর ঘাটে বসে...’

  • ৫

    বাংলাদেশের শ্রমিকদের অদক্ষতা: কারণ অযোগ্যতা নাকি সদিচ্ছার অভাব?

সম্পর্কিত
  • এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিততেও ব্যর্থ বাংলাদেশ

    এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিততেও ব্যর্থ বাংলাদেশ

    শক্তিশালী ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের পরও টিকে ছিল একটা পদক জয়ের আশা। তবে ব্যাটিং ব্যর্থতার আরেকটি নাজুক প্রদর্শনীতে পাকিস্তানের কাছে হেরে শেষ হয়ে গেল সেটাও। এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্ট থেকে তাই খালি হাতেই ফিরতে হচ্ছে নিগার সুলতানার দলকে। এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে হারের

  • ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ৩ মার্কিন সংবাদমাধ্যমের মামলা

    ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ৩ মার্কিন সংবাদমাধ্যমের মামলা

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সিএনএন, পলিটিকো ও এমএস নাউ। হোয়াইট হাউসের ভেতরে প্রবেশে তাদের সাংবাদিকদের নিষেধাজ্ঞা দেওয়ার পর এই মামলা করা হয়। খবর বিবিসির।

  • গ্রীনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

    গ্রীনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন করে দুটি সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে মঙ্গলবার একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

  • জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ

    জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ

    জ্বালানি তেলের দাম বাড়ার পর কনটেইনার হ্যান্ডলিং চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়েছে বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ)।