চরচা ডেস্ক

ফ্রান্স আর স্পেন আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আজ রাতে নরওয়েকে হারিয়ে ইংল্যান্ডও সেমিফাইনালে উঠে যেতেই অদ্ভুত এক রেকর্ডের হাতছানি ছিল বিশ্বকাপের সামনে। অবশ্য রেকর্ডটাকে অদ্ভুত না বলে বলা যায়, রেকর্ডটা যে এতদিন হয়নি, এটাই অদ্ভুত।
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠতেই নিশ্চিত হলো, এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ফিফা র্যাঙ্কিংয়ের সেরা চার দল!
অবশ্য কথাটাতে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই প্রথম বললে বিশ্বকাপের ৯৬ বছর আর ২৩ আসরেই এটা প্রথম হয়েছে বলে মনে হবে। কিন্তু ফিফা র্যাঙ্কিং চালুই হয়েছে ১৯৯২ সালের ডিসেম্বরে! সে হিসেবে র্যাঙ্কিংয়ের প্রথম চার দলকে সেমিফাইনালে দেখতে বিশ্বকাপকে অপেক্ষা করতে হয়েছে ৯টি আসর আর ৩৪ বছর।
এবারের বিশ্বকাপের সেমিফাইনালে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্স মুখোমুখি হবে তিন নম্বরে থাকা স্পেনের। আর দুই নম্বরে থাকা আর্জেন্টিনার মুখোমুখি হবে চার নম্বরে থাকা ইংল্যান্ড।
আরেকটি কীর্তিও এ নিয়ে মাত্র তৃতীয়বারের মতো দেখছে বিশ্বকাপ। ১৯৭০ ও ১৯৯০-এর পর এটি তৃতীয় বিশ্বকাপ যেখানে চার সেমিফাইনালিস্টের চারটিই আগে অন্তত একবার বিশ্বকাপ জিতেছে।

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক ও ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।