
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মেক্সিকোতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, নিজান্দা শহরের কাছে লাইনচ্যুত ট্রেনটিতে ২৪১ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন।
এ ঘটনায় মোট ৯৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নৌবাহিনী জানিয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তিনি জানান, নৌবাহিনীর প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।
প্রশান্ত এবং আটলান্টিক দুই মহাসাগরের অববাহিকায় অবস্থিত মেক্সিকো। দুই মহাসাগরের তীরবর্তী বিভিন্ন শহর-বন্দররের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ১৯৯৯ সালে ‘আন্তঃমহাসাগরীয় রেল’ নামের একটি বিশেষ রেল পরিষেবা চালু করে মেক্সিকোর সরকার। এই পরিষেবার সার্বিক দেখভালের দায়িত্বে আছে দেশটির নৌবাহিনী।
যে ট্রেনটি লাইন থেকে বিচ্যুত হয়েছে, সেটি ‘আন্তঃমহাসাগরীয় রেল’-এর অন্তর্ভুক্ত একটি ট্রেন।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।