Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নিজেদের ‘বিপদ’ ডেকে আনছে ইউক্রেন: পুতিন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৭: ১৮
নিজেদের ‘বিপদ’ ডেকে আনছে ইউক্রেন: পুতিন
ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

রাশিয়ার অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে ইউক্রেন হামলা চালিয়ে “নিজেদের বিপদ ডেকে আনছে” বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার প্রকাশিত ওই মন্তব্যে তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের “সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে” পাল্টা হামলা চালাবে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চলতি গ্রীষ্মে ইউক্রেন রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা জোরদার করেছে। এর মধ্যে রয়েছে তেল শোধনাগার এবং অনলাইন খুচরা বিক্রেতাদের গুদাম। ইউক্রেনের দাবি, এসব অবকাঠামো রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ।

এর জবাবে রাশিয়াও ইউক্রেনের অর্থনৈতিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর মধ্যে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির অবকাঠামোও রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিককে পুতিন বলেন, “কিয়েভের শাসকগোষ্ঠী আমাদের অর্থনীতির ক্ষতি করার উদ্যোগ নিয়েছে। এতে তারা নিজেরাই এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, যার পরিণতি তাদের ভোগ করতে হবে। এখন তাদের সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতে হামলার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।”

ইউক্রেনের সবচেয়ে বড় শস্য রপ্তানি বন্দরে হামলা রাশিয়ারAn explosion in Romania's Black Sea, August 11, 2026–Reuters

পুতিন বলেন, রুশ হামলার কারণে ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানি ঝুঁকির মুখে পড়লেও বিশ্বব্যাপী খাদ্যসংকট তৈরি হবে না। কারণ ইউক্রেনের রপ্তানির ঘাটতি রাশিয়া পূরণ করতে পারবে। একই সময়ে কিয়েভ রাশিয়ার শস্য রপ্তানির অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করেছে।

পুতিন বলেন, “আমাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে অবশ্যই কিছু চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমরা এসব সমস্যা সমাধান করব। ফলে বৈশ্বিক বাজারে কোনো ঘাটতি হবে না।”

এর আগে রাশিয়া ও ইউক্রেন তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি সুরক্ষিত রাখার একটি চুক্তি মেনে চলত। তবে ২০২৩ সালে রাশিয়া ওই চুক্তি থেকে বেরিয়ে যায়।

রুশ প্রেসিডেন্ট আবারও বলেন, মস্কো শান্তি আলোচনার জন্য প্রস্তুত। তবে তা হতে হবে “মাঠের বাস্তবতার” ভিত্তিতে। তিনি ইউক্রেনের মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া প্রস্তাবগুলোকে “অদ্ভুত” বলে অভিহিত করেন এবং বলেন, সেগুলোর ভিত্তিতে আলোচনা করতে তিনি রাজি নন।

বিষয়: যুদ্ধখাদ্যইউক্রেনরাশিয়াখাদ্যসংকটভ্লাদিমির পুতিনহামলাইউরোপ
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।