চরচা ডেস্ক

ইরানে যেকোনো সময় হামলার পরিকল্পনা করছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে বেশ কয়েকবার হুমকিও দিয়েছেন। বেশকিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকার স্থানীয় সময় আজ শনিবার রাতেই এই হামলা হওয়ার কথা। এরই মধ্যে নতুন খবর এলো–ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার ছেলে মোজতাবাকে হত্যার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
মার্কিন প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এমন দাবিই করছে দেশটির সংবাদমাধ্যম অ্যাক্সিওস। সংবাদমাধ্যমটি বলছে, ইরানকে পরমাণু সমৃদ্ধকরণের পথে বাধা দেবে না আমেরিকা, যদি তারা পরমাণু অস্ত্র বানানোর দিকে না হাঁটে। আমেরিকা বলছে, মধ্যপ্রাচ্যে সংঘাত এড়ানোর এটাই সেরা পথ।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস বলছে, এই প্রস্তাবের পাশাপাশি সামরিক পরিকল্পনাও করে রেখেছে আমেরিকা। এই পরিকল্পনায় সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর হামলা চালানোর কথা উল্লেখ রয়েছে বলে মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানিয়েছে অ্যাক্সিওস।
মার্কিন ওই জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘‘চুক্তি করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এখন অপেক্ষা করছেন। ইরান যদি যেকোনো ধরনের হামলা এড়াতে চায়, তাহলে তাদেরকে এমন একটি প্রস্তাব দিতে হবে–যা আমরা প্রত্যাখ্যান করতে পারব না। কিন্তু ইরান যদি আমাদের সঙ্গে কোনো খেলা খেলার চেষ্টা করে, তাহলে ধৈর্য দেখানোর সময় নেই।”
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলছেন, দু–একদিনের মধ্যেই আমেরিকার সঙ্গে চুক্তি হয়ে যাবে। তবে ইসরায়েল ও মার্কিন প্রশাসন বলছে, চলতি সপ্তাহের শেষদিকে এই হামলা হতে পারে। সে হিসেবে আজ শনিবারই হামলা হতে পারে ইরানে।
তবে ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা বলেছেন, এ ব্যাপারে তারা এখনো নিশ্চিত হতে পারছেন না। তাদের হাতে অনেকগুলো ‘অপশন’ রয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার ছেলে মোজতাবাকে হত্যার পরিকল্পনার ব্যাপারে আর কোনো সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়নি। কেবল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে ভারতের বেশকিছু সংবাদমাধ্যম এ দাবি করছে।