
‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’
আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।
বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার এক আর্জেন্টিনা সমর্থকের ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে পাঠানোর ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিষয়টি জানিয়েছে বিএমপির পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ।
বিএমপির পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ জানান, অভিযুক্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাব পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশালের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাসেল হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তার গায়ে আর্জেন্টিনা দলের জার্সি ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, কাউনিয়া থানা পুলিশ রাসেলের ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়। পরে মিডিয়া উইংয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিতে ডিজিটাল পরিবর্তন এনে তার আর্জেন্টিনার জার্সিকে ব্রাজিলের জার্সি হিসেবে দেখানো হয়। সেই পরিবর্তিত ছবি গণমাধ্যমে পাঠানো হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরিবর্তিত ছবি প্রত্যাহার করে সঠিক ছবি ও তথ্য বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে পুনরায় পাঠানো হয়।
অভিযুক্ত এসআই তানজিল আহমেদ জানান, বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করেছিলেন। পাশাপাশি দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বিএমপির মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন জানান, মঙ্গলবার পুলিশ কমিশনার অভিযুক্ত এসআইকে নিজ দপ্তরে তলব করেন। একইসঙ্গে তাকে মিডিয়া উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, “বিষয়টি নজরে আসার পরপরই এসআই তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। তার জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’
আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।

আতালের ‘অটল প্রতিরোধে’ জিততে পারল না বাংলাদেশ
ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেদিকুল্লাহ আতালের এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল মাত্র ৮৫ রানের। সেই ব্যাটাসম্যানই বাংলাদেশের জয়ের পথে চোখরাঙানি দিয়ে শেষ সেশন পর্যন্ত লড়াই করে তুলে নিলেন সেঞ্চুরি। তিনি ফিরে গেলেও আফগানিস্তানের বাকি ব্যাটসম্যানরা চোয়ালবদ্ধ নিবেদনে হতাশ করলেন বাংলাদেশকে। জেতা ম্যাচে ড

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি এবং মাদক পাচারে ব্যবহৃত বিশেষ কৌশলের ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।